• বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান-মেম্বার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হলেন কাহালুর গোলাম রব্বানী আকন্দ বাংলাদেশে প্রথম উদ্যোগ: জুলাই যোদ্ধাদের সেবায় অবদানের স্বীকৃতিতে কাহালু স্বাস্থ্য কমপ্লেক্সের সিহাব মিঞাকে বিশেষ সম্মাননা বগুড়ায় ব্যবসা সম্প্রসারণে এশিয়া কুল কোম্পানির জরুরি নিয়োগ, ডিলার ও সেলস ম্যান নেওয়া হবে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের অভিযোগ: ঢাকায় গ্রেপ্তার বহিষ্কৃত ও বিতর্কিত এনসিপি নেতা গাজী সালাউদ্দিন কাহালু ইউপি নির্বাচন ঘিরে আলোচনার কেন্দ্রে সাবেক ছাত্রনেতা সাব্বির আহমেদ শুভ গ্রাম আদালতে বগুড়ার শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান ছেলিম উদ্দিন; বীরকেদার ইউনিয়ন এখন জেলার অনুসরণীয় মডেল এমপি মোশারফ হোসেনের উদ্যোগে নন্দীগ্রামের শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে ৬৫ লাখ টাকার অনুদান ফেক আইডির অপপ্রচারে থামবে না কণ্ঠ, অন্যায়ের বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকব রবি কাহালুর ইউএনও মলিহা খানম বয়রাদিঘী খাল পুনঃ খননের পর সরকারি কোষাগারে ফেরত দিলেন প্রায় পৌনে ২ লাখ টাকা ঐতিহাসিক ৫ আগস্ট সফল করতে কাহালু উপজেলা কৃষকদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুমিল্লা নিমসার কাঁচাবাজারে টোলের নামে চাঁদাবাজি, যৌথ অভিযানে আটক-৯

Reporter Name / ১৪৩ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬

আমান খন্দকার বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লা বুড়িচংয়ের নিমসার কাঁচাবাজারে টোল আদায়ের নামে প্রকাশ্যে চাঁদাবাজির অভিযোগে ৯ জনকে গ্রেফতার করেছে কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) ও থানা পুলিশ।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে বাজার সংলগ্ন মহাসড়কে যৌথ অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ সময় অভিযুক্তদের কাছ থেকে টাকা আদায়ের ভুয়া রশিদ বই ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।

সরেজমিনে দেখা যায়, একটি সংঘবদ্ধ চক্র ব্যবসায়ীদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় করছিল। উদ্ধার হওয়া রশিদ যাচাই করে জানা যায়, তারা ট্রাক প্রতি ১ হাজার ৭০০ টাকা, লেগুনাপ্রতি ১ হাজার ৫০০ টাকা, ছোট গাড়ি প্রতি ১ হাজার টাকা এবং অটোরিকশা প্রতি ৪০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত আদায় করছিল।

কুমিল্লা জেলার পুলিশ সুপার আনিসুজ্জামান বলেন, “কুমিল্লায় কোনো ধরনের চাঁদাবাজি চলবে না। প্রশাসন এ বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে।”

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, অভিযোগ পাওয়ার পরপরই যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের শেষে বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd