বগুড়ার কাহালুতে ট্যা/পেন্টাডলসহ যুবক গ্রে/ফতার
বগুড়ার কাহালু উপজেলায় অভিযান চালিয়ে ট্যা/পেন্টাড/লযুক্ত ট্যা/বলেটসহ এক যুবককে গ্রে/ফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় তার কাছ থেকে মা/দক বিক্রির নগদ অর্থ ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রে/ফতারকৃত ব্যক্তি মোঃ পারভেজ হাসান (২২)। তিনি বগুড়া জেলার কাহালু থানার ছোট কাশিমালা এলাকার বাসিন্দা। তার পিতার নাম মোঃ আব্দুর সাত্তার ও মাতার নাম মোছাঃ পারভীন বেগম।
অভিযান সূত্রে জানা যায়, একটি সিনথেটিক ব্যাগের ভিতর থেকে ট্যা.পেন্টাডলযুক্ত “টাপেল” নামীয় ট্যা.বলেট মোট ১৪০ (একশত চল্লিশ) পিস উদ্ধার করা হয়। একই ব্যাগে মা/দক বিক্রির ৫,৫০০ (পাঁচ হাজার পাঁচশত) টাকা এবং একটি পুরাতন বাটন মোবাইল ফোন (সিমসহ) পাওয়া যায়।
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।