• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বাংলাদেশে প্রথম উদ্যোগ: জুলাই যোদ্ধাদের সেবায় অবদানের স্বীকৃতিতে কাহালু স্বাস্থ্য কমপ্লেক্সের সিহাব মিঞাকে বিশেষ সম্মাননা বগুড়ায় ব্যবসা সম্প্রসারণে এশিয়া কুল কোম্পানির জরুরি নিয়োগ, ডিলার ও সেলস ম্যান নেওয়া হবে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের অভিযোগ: ঢাকায় গ্রেপ্তার বহিষ্কৃত ও বিতর্কিত এনসিপি নেতা গাজী সালাউদ্দিন কাহালু ইউপি নির্বাচন ঘিরে আলোচনার কেন্দ্রে সাবেক ছাত্রনেতা সাব্বির আহমেদ শুভ গ্রাম আদালতে বগুড়ার শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান ছেলিম উদ্দিন; বীরকেদার ইউনিয়ন এখন জেলার অনুসরণীয় মডেল এমপি মোশারফ হোসেনের উদ্যোগে নন্দীগ্রামের শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে ৬৫ লাখ টাকার অনুদান ফেক আইডির অপপ্রচারে থামবে না কণ্ঠ, অন্যায়ের বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকব রবি কাহালুর ইউএনও মলিহা খানম বয়রাদিঘী খাল পুনঃ খননের পর সরকারি কোষাগারে ফেরত দিলেন প্রায় পৌনে ২ লাখ টাকা ঐতিহাসিক ৫ আগস্ট সফল করতে কাহালু উপজেলা কৃষকদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত জুলাই-আগস্ট ছাত্র- জনতার গণঅভ্যুত্থান ও বাংলাদেশের সাংস্কৃতিক জাগরণ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত। 

নৃশংস হত্যাকাণ্ডে শোকস্তব্ধ নন্দীগ্রাম জানাজায় এমপি মোশারফ হোসেন, দ্রুত গ্রেফতারের জোর দাবি

Reporter Name / ২৮৮ Time View
Update : শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ২০ ফেব্রুয়ারি ২০২৬, শুক্রবার নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের বুড়ইল গ্রামের বাসিন্দা মিলনকে নৃশংসভাবে হত্যার ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শুক্রবার বাদ জুমা মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নেন কাহালু–নন্দীগ্রাম (বগুড়া–৪) আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ মোশারফ হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক এলাকাবাসী।

জানাজা শেষে সংক্ষিপ্ত বক্তব্যে এমপি মোশারফ হোসেন হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান। তিনি বলেন,

“হত্যাকারী যেই হোক, দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। এ ঘটনায় জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।”

তিনি আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানান। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দেন।

এমপি আরও বলেন,

“কাহালু–নন্দীগ্রামে কোনো সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করতে দেওয়া হবে না। শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আমরা সর্বোচ্চ কঠোর অবস্থানে থাকবো।”

এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয়দের দাবি, দ্রুত তদন্ত সাপেক্ষে হত্যাকারীদের চিহ্নিত করে গ্রেফতার করতে হবে, যেন ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক ঘটনা আর না ঘটে।

পুলিশ জানায়, হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত প্রক্রিয়া চলছে এবং দোষীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd