স্টাফ রিপোর্টার, বগুড়া:স্হানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য মীর শাহে আলম এমপি। শপথ গ্রহণের মধ্য দিয়ে তিনি নতুন দায়িত্ব আনুষ্ঠানিকভাবে শুরু করেন।
রাজধানীতে আয়োজিত শপথ অনুষ্ঠানে তিনি দেশ ও জনগণের সেবায় নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার করেন। এ সময় উপস্থিত ছিলেন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
শপথ গ্রহণের পর প্রতিক্রিয়ায় মীর শাহে আলম বলেন, “প্রধানমন্ত্রীর দেওয়া এই দায়িত্ব জনগণের কল্যাণে কাজে লাগাতে চাই। স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও শক্তিশালী করা, পল্লী উন্নয়নে নতুন কর্মসূচি গ্রহণ এবং সমবায় খাতকে গতিশীল করাই হবে আমার অগ্রাধিকার।”
বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে তার শপথ গ্রহণের খবরে নেতা-কর্মী ও সাধারণ মানুষের মাঝে আনন্দের ঢেউ বইছে। বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ ও শুভেচ্ছা বিনিময় করা হয়। স্থানীয়রা আশা প্রকাশ করেন, তার নেতৃত্বে শিবগঞ্জসহ বগুড়ার সার্বিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত মীর শাহে আলম এলাকায় একজন জনবান্ধব নেতা হিসেবে পরিচিত। তার নতুন দায়িত্ব প্রাপ্তিতে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের প্রত্যাশা এখন অনেক