• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বাংলাদেশে প্রথম উদ্যোগ: জুলাই যোদ্ধাদের সেবায় অবদানের স্বীকৃতিতে কাহালু স্বাস্থ্য কমপ্লেক্সের সিহাব মিঞাকে বিশেষ সম্মাননা বগুড়ায় ব্যবসা সম্প্রসারণে এশিয়া কুল কোম্পানির জরুরি নিয়োগ, ডিলার ও সেলস ম্যান নেওয়া হবে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের অভিযোগ: ঢাকায় গ্রেপ্তার বহিষ্কৃত ও বিতর্কিত এনসিপি নেতা গাজী সালাউদ্দিন কাহালু ইউপি নির্বাচন ঘিরে আলোচনার কেন্দ্রে সাবেক ছাত্রনেতা সাব্বির আহমেদ শুভ গ্রাম আদালতে বগুড়ার শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান ছেলিম উদ্দিন; বীরকেদার ইউনিয়ন এখন জেলার অনুসরণীয় মডেল এমপি মোশারফ হোসেনের উদ্যোগে নন্দীগ্রামের শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে ৬৫ লাখ টাকার অনুদান ফেক আইডির অপপ্রচারে থামবে না কণ্ঠ, অন্যায়ের বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকব রবি কাহালুর ইউএনও মলিহা খানম বয়রাদিঘী খাল পুনঃ খননের পর সরকারি কোষাগারে ফেরত দিলেন প্রায় পৌনে ২ লাখ টাকা ঐতিহাসিক ৫ আগস্ট সফল করতে কাহালু উপজেলা কৃষকদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত জুলাই-আগস্ট ছাত্র- জনতার গণঅভ্যুত্থান ও বাংলাদেশের সাংস্কৃতিক জাগরণ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত। 

গাইবান্ধায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, শ্বশুরবাড়ির নির্যাতনের অভিযোগ

Reporter Name / ২৪৯ Time View
Update : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬

মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ গাইবান্ধা সদর উপজেলার ৫নং বল্লমঝার ইউনিয়নের তুলসীঘাট ৮নং ওয়ার্ডের কোমরপুর হিন্দু পাড়ায় শ্রী মিতু রানী (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, স্বামী ও শ্বশুর-শাশুড়ির দীর্ঘদিনের শারীরিক ও মানসিক নির্যাতনের কারণে তিনি আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন।

নিহত মিতু রানী শ্রী দুলাল চন্দ্র ও মলি রানীর মেয়ে। স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

ঘটনাস্থল থেকে একটি হাতে লেখা চিঠি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পরিবার। চিঠিতে তিনি লেখেন—

অকারণে অনেক মারধর করেছ তুমি আমাকে। বিষ্ণু আর নয় পৃথিবীর সমস্ত মুখ তোমাকে দিয়ে গেলাম। শুধুই ভেসে গেলাম। আমার শেষ উপহার আমার (সোনার তরী) যাকে আমি মানুষ করতে চেয়েছিলাম কিন্তু শুধু,

পরিবারের দাবি, স্বামী শ্রী রিপন চন্দ্র সরকার, শ্বশুর শ্রী রনজিৎ কুমার সরকার ও শাশুড়ি শ্রী উষা রানী সরকার তাকে বিভিন্ন সময় নির্যাতন করতেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্বজনরা।

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হলে স্বজনরা শ্মশানে নিয়ে সৎকার সম্পন্ন করেন।

এ বিষয়ে গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল্লাহ আল মামুন, বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd