• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বাংলাদেশে প্রথম উদ্যোগ: জুলাই যোদ্ধাদের সেবায় অবদানের স্বীকৃতিতে কাহালু স্বাস্থ্য কমপ্লেক্সের সিহাব মিঞাকে বিশেষ সম্মাননা বগুড়ায় ব্যবসা সম্প্রসারণে এশিয়া কুল কোম্পানির জরুরি নিয়োগ, ডিলার ও সেলস ম্যান নেওয়া হবে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের অভিযোগ: ঢাকায় গ্রেপ্তার বহিষ্কৃত ও বিতর্কিত এনসিপি নেতা গাজী সালাউদ্দিন কাহালু ইউপি নির্বাচন ঘিরে আলোচনার কেন্দ্রে সাবেক ছাত্রনেতা সাব্বির আহমেদ শুভ গ্রাম আদালতে বগুড়ার শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান ছেলিম উদ্দিন; বীরকেদার ইউনিয়ন এখন জেলার অনুসরণীয় মডেল এমপি মোশারফ হোসেনের উদ্যোগে নন্দীগ্রামের শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে ৬৫ লাখ টাকার অনুদান ফেক আইডির অপপ্রচারে থামবে না কণ্ঠ, অন্যায়ের বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকব রবি কাহালুর ইউএনও মলিহা খানম বয়রাদিঘী খাল পুনঃ খননের পর সরকারি কোষাগারে ফেরত দিলেন প্রায় পৌনে ২ লাখ টাকা ঐতিহাসিক ৫ আগস্ট সফল করতে কাহালু উপজেলা কৃষকদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত জুলাই-আগস্ট ছাত্র- জনতার গণঅভ্যুত্থান ও বাংলাদেশের সাংস্কৃতিক জাগরণ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত। 

আমাকে নিয়ে কেউ বাজে মন্তব্য বা বাজে কমেন্ট করলে আমি কষ্ট পাই না এস এম রবি

Reporter Name / ১৯৯ Time View
Update : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:“আমাকে নিয়ে কেউ বাজে মন্তব্য বা বাজে কমেন্ট করলে আমি কষ্ট পাই না। আমি সেটাকে আশীর্বাদ মনে করে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি”—এভাবেই নিজের মনোভাব ব্যক্ত করেছেন যুবনেতা এস এম রবি।

সম্প্রতি এক অনানুষ্ঠানিক আলোচনায় তিনি বলেন, একজন জনসম্পৃক্ত মানুষ হিসেবে সমালোচনা থাকবেই। সামাজিক যোগাযোগমাধ্যমে কিংবা ব্যক্তিগতভাবে নানা ধরনের মন্তব্য আসলেও তিনি সেগুলোকে নেতিবাচকভাবে নেন না। বরং এসব মন্তব্য তাকে আরও দৃঢ় ও আত্মবিশ্বাসী করে তোলে।

তিনি আরও বলেন, “মানুষ যখন সমালোচনা করে, তখন বুঝতে হবে আমি কিছু না কিছু করছি বলেই আলোচনা হচ্ছে। তাই কষ্ট পাওয়ার চেয়ে নিজের ভুল থাকলে তা শুধরে নিয়ে সামনে এগিয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ।”

স্থানীয় তরুণদের উদ্দেশ্যে তিনি আহ্বান জানান, নেতিবাচক কথায় ভেঙে না পড়ে ইতিবাচক চিন্তা নিয়ে কাজ করে যেতে। তার মতে, ধৈর্য, সততা ও অধ্যবসায় থাকলে যে কোনো বাধা অতিক্রম করা সম্ভব।

এলাকাবাসীর অনেকেই জানান, এস এম রবির এই ইতিবাচক মানসিকতা তরুণ সমাজের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। সমালোচনাকে শক্তিতে রূপান্তর করে সামনে এগিয়ে যাওয়ার এই বার্তা সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে বলেও মনে করছেন সচেতন মহল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd