• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বাংলাদেশে প্রথম উদ্যোগ: জুলাই যোদ্ধাদের সেবায় অবদানের স্বীকৃতিতে কাহালু স্বাস্থ্য কমপ্লেক্সের সিহাব মিঞাকে বিশেষ সম্মাননা বগুড়ায় ব্যবসা সম্প্রসারণে এশিয়া কুল কোম্পানির জরুরি নিয়োগ, ডিলার ও সেলস ম্যান নেওয়া হবে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের অভিযোগ: ঢাকায় গ্রেপ্তার বহিষ্কৃত ও বিতর্কিত এনসিপি নেতা গাজী সালাউদ্দিন কাহালু ইউপি নির্বাচন ঘিরে আলোচনার কেন্দ্রে সাবেক ছাত্রনেতা সাব্বির আহমেদ শুভ গ্রাম আদালতে বগুড়ার শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান ছেলিম উদ্দিন; বীরকেদার ইউনিয়ন এখন জেলার অনুসরণীয় মডেল এমপি মোশারফ হোসেনের উদ্যোগে নন্দীগ্রামের শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে ৬৫ লাখ টাকার অনুদান ফেক আইডির অপপ্রচারে থামবে না কণ্ঠ, অন্যায়ের বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকব রবি কাহালুর ইউএনও মলিহা খানম বয়রাদিঘী খাল পুনঃ খননের পর সরকারি কোষাগারে ফেরত দিলেন প্রায় পৌনে ২ লাখ টাকা ঐতিহাসিক ৫ আগস্ট সফল করতে কাহালু উপজেলা কৃষকদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত জুলাই-আগস্ট ছাত্র- জনতার গণঅভ্যুত্থান ও বাংলাদেশের সাংস্কৃতিক জাগরণ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত। 

কুমিল্লায় কৃষিজমির মাটি সংগ্রহ করায় ৫ ইটভাটাকে ১৩ লক্ষ টাকা অর্থদণ্ড

Reporter Name / ৫৭৪ Time View
Update : সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধিঃকুমিল্লা সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা, গলিয়ারা ও জোড়কানন পশ্চিম ইউনিয়নে অভিযান পরিচালনা করে পাচটি ইটভাটাকে ১৩ লক্ষ টাকা অর্থদন্ড করেন ভ্রাম্যমান আদালত।

সোমবার (২৬ জানুয়ারি) বেলা ১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জেলার সদর দক্ষিন উপজেলার চৌয়ারা, গলিয়ারা ও জোড়কানন ইউনিয়নে এ অভিযান পরিচালনা করেন।

অভিযান পরিচালনা করেন সজীব তালুকদার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট

কুমিল্লা সদর দক্ষিণ, পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয় এর সিনিয়র কেমিস্ট জনাব মো: রায়হান মোর্শেদ ও পরিদর্শক জনাব জোবায়ের হোসেন এবং সদর দক্ষিণ মডেল থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এবিষয়ে কুমিল্লা সদর দক্ষিণের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার জানান, মহামান্য হাইকোর্টের আদেশ অমান্য করে আবাদযোগ্য কৃষিজমির মাটি সংগ্রহ করায়- ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুযায়ী,

চৌয়ারা ইউনিয়নের

ফুনকা ব্রিকসকে ৫ লক্ষ, গলিয়ারা ইউনিয়নের লিজা ব্রিকসকে ২ লক্ষ এবং জোড়কানন পশ্চিম ইউনিয়নের রহমান ব্রিকসকে ২ লক্ষ টাকা, ইউনূস ব্রিকসকে ২ লক্ষ ও ইলিয়াছ ব্রিকসকে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

কৃষিজমির মাটি রক্ষার্থে উপজেলা প্রশাসন, সদর দক্ষিণ সবসময় সচেষ্ট রয়েছে। ভবিষ্যতেও এধরণের অব্যাহত থাকবে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd