• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বগুড়ায় ব্যবসা সম্প্রসারণে এশিয়া কুল কোম্পানির জরুরি নিয়োগ, ডিলার ও সেলস ম্যান নেওয়া হবে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের অভিযোগ: ঢাকায় গ্রেপ্তার বহিষ্কৃত ও বিতর্কিত এনসিপি নেতা গাজী সালাউদ্দিন কাহালু ইউপি নির্বাচন ঘিরে আলোচনার কেন্দ্রে সাবেক ছাত্রনেতা সাব্বির আহমেদ শুভ গ্রাম আদালতে বগুড়ার শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান ছেলিম উদ্দিন; বীরকেদার ইউনিয়ন এখন জেলার অনুসরণীয় মডেল এমপি মোশারফ হোসেনের উদ্যোগে নন্দীগ্রামের শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে ৬৫ লাখ টাকার অনুদান ফেক আইডির অপপ্রচারে থামবে না কণ্ঠ, অন্যায়ের বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকব রবি কাহালুর ইউএনও মলিহা খানম বয়রাদিঘী খাল পুনঃ খননের পর সরকারি কোষাগারে ফেরত দিলেন প্রায় পৌনে ২ লাখ টাকা ঐতিহাসিক ৫ আগস্ট সফল করতে কাহালু উপজেলা কৃষকদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত জুলাই-আগস্ট ছাত্র- জনতার গণঅভ্যুত্থান ও বাংলাদেশের সাংস্কৃতিক জাগরণ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত।  কুয়েট সংলগ্ন এলাকায় ‘রাতুল একাডেমি’র তৃতীয় শাখার উদ্বোধন

কুমিল্লা বুড়িচংয়ে সিএনজি মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১ আহত-২

Reporter Name / ৪৫৬ Time View
Update : বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬

কুমিল্লা বুড়িচংয়ে সিএনজি মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১ আহত-২

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধিঃকুমিল্লা বুড়িচংয়ে দক্ষিণগ্রাম এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালকসহ গুরুতর আহত হয়েছেন ২ জন।

বুধবার (১৪ জানুয়ারি) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে কুমিল্লা-সালদা সড়কের বুড়িচং উপজেলার দক্ষিণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিএনজি চালক মো: আনোয়ার হোসেন ওরফে কালা মিয়া (৪৫) কুমিল্লা সদর উপজেলার আমড়াতলী উত্তরপাড়া এলাকার মৃত জাহের মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে শংকুচাইল এলাকা থেকে একটি সিএনজি চালিত অটোরিকশা কুমিল্লার দিকে যাচ্ছিল। পথিমধ্যে দক্ষিণগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে সিএনজিটি অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালক মারা যান এবং মোটরসাইকেলের চালকসহ ২ জন গুরুতর আহত হন। পরে স্হানীয়রা আহতদের উদ্বার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন থানা পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে বুড়িচং থানার উপপরিদর্শক (এসআই) জয়নুল ইসলাম ঘটনাস্থলে পৌছে ঘটনাস্থল পরিদর্শন শেষে নিহতের মরদেহ, সিএনজি ও মোটরসাইকেলটি জব্দ করে থানায় নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ, দুর্ঘটনা কবলিত সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলটি উদ্বার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরে এবিষয়ে বিস্তারিত জানানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd