• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বগুড়ায় ব্যবসা সম্প্রসারণে এশিয়া কুল কোম্পানির জরুরি নিয়োগ, ডিলার ও সেলস ম্যান নেওয়া হবে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের অভিযোগ: ঢাকায় গ্রেপ্তার বহিষ্কৃত ও বিতর্কিত এনসিপি নেতা গাজী সালাউদ্দিন কাহালু ইউপি নির্বাচন ঘিরে আলোচনার কেন্দ্রে সাবেক ছাত্রনেতা সাব্বির আহমেদ শুভ গ্রাম আদালতে বগুড়ার শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান ছেলিম উদ্দিন; বীরকেদার ইউনিয়ন এখন জেলার অনুসরণীয় মডেল এমপি মোশারফ হোসেনের উদ্যোগে নন্দীগ্রামের শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে ৬৫ লাখ টাকার অনুদান ফেক আইডির অপপ্রচারে থামবে না কণ্ঠ, অন্যায়ের বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকব রবি কাহালুর ইউএনও মলিহা খানম বয়রাদিঘী খাল পুনঃ খননের পর সরকারি কোষাগারে ফেরত দিলেন প্রায় পৌনে ২ লাখ টাকা ঐতিহাসিক ৫ আগস্ট সফল করতে কাহালু উপজেলা কৃষকদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত জুলাই-আগস্ট ছাত্র- জনতার গণঅভ্যুত্থান ও বাংলাদেশের সাংস্কৃতিক জাগরণ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত।  কুয়েট সংলগ্ন এলাকায় ‘রাতুল একাডেমি’র তৃতীয় শাখার উদ্বোধন

কুড়িগ্রামে নিষিদ্ধ হিযবুত তাহরীরের পোস্টার,সন্দেহ ভাজন পাঁচ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আটক।

Reporter Name / ১৯৫ Time View
Update : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫

কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ কুড়িগ্রামে প্রকাশ্যে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের পোস্টার লাগানোর ঘটনা ঘটেছে। বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে জেলা শহরের কলেজ মোড় এবং জেলা পরিষদ ভবনের ফটকে ‘খোলা চিঠি’ শিরোনামে সংগঠনটির পোস্টার লাগানোর পর নড়েচড়ে বসে পুলিশ ও গোয়েন্দা সংস্থা। পরে কুড়িগ্রাম থেকে রংপুরগামী একটি মিনিবাসে অভিযান চালিয়ে সংগঠনের সদস্য সন্দেহে বিশ্ববিদ্যালয় পড়ুয়া পাঁচ তরুণকে আটক করে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। সন্ধ্যায় ডিবির কুড়িগ্রামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

ডিবি সূত্রে জানা যায়, বুধবার দুপুরে জেলা শহরের কলেজ মোড়সহ একাধিক জায়গায় নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের পোস্টার লাগানো হয়। এই সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে শহরের বিভিন্ন স্থানে অভিযানে নামে পুলিশ ও গোয়েন্দা বিভাগ। পরে খলিলগঞ্জ বাজার সংলগ্ন স্থান থেকে রংপুরগামী একটি মিনিবাসের গতিরোধ করে বাসে থাকা সন্দেহভাজন পাঁচ তরুণকে আটক করে ডিবি।

আটকরা হলেন- জাবের আল রাফিয়ান (৩০), সাকিবুল হাসান (২৪), শামীম হোসেন (২৫), ফাহমিদ হাসান (৩৪) এবং মাহমুদুর রহমান (২৫)। তারা ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানিয়েছে ডিবি।

ডিবি জানায়, পোস্টার লাগানোর স্থানের সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে ওই তরুণদের সম্পৃক্ততা নিশ্চিত হওয়া গেছে। তারা ঢাকা থেকে এসে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের প্রচারণার কাজ করছিলেন। তাদের বাড়ি যশোর, ঢাকা, লক্ষ্মীপুর, নাটোর ও মাদারীপুর জেলায়। তারা ঢাকায় বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।

এরই মধ্যে আটক তরুণদের লাগানো পোস্টার সরিয়ে দিয়েছে পুলিশ। পাঁচ তরুণ আটকের পরপরই একাধিক পুলিশ সদস্যকে সাঁটানো পোস্টার তুলে ফেলতে দেখা গেছে।

পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি বলেন, ‘নিষিদ্ধ ঘোষিত হিযবুত তাহরীরের পোস্টার লাগানোর অভিযোগে পাঁচ তরুণকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পোস্টার লাগানোর কথা স্বীকার করেছে। আরও জিজ্ঞসাবাদ করা হচ্ছে। অভিযুক্তদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে ব্যবস্থা নেওয়া হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd