• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কাহালুতে মরহুম জাহাঙ্গীর আলম খানের তৃতীয় মৃত্যুবার্ষিকী স্মরণে  ফ্রি মেডিকেল ক্যাম্প কাহালু পৌরসভার ১নং ওয়ার্ডে কাউন্সিলর পদে আলোচনায় আজিজুল ইসলাম মাদকবিরোধী বিশেষ অভিযানে বগুড়া ধুনটে ২ জন গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান কাহালুতে ওলামা দলের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা কাহালুর সালাম সরদার বগুড়া জেলা তাঁতীদলের সহ-সভাপতি নির্বাচিত কুসুম্বায় চেয়ারম্যান প্রার্থী আরিফের মোটরসাইকেল শোভাযাত্রা কাহালুতে মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ স্বেচ্ছাসেবক দলের দুই নেতার ব্যতিক্রমী উদ্যোগ কর্মকর্তা অনুপস্থিত, বন্ধ পরিবার পরিকল্পনা সেবা শৌলমারীতে ভোগান্তিতে জনগণ দামুড়হুদা জুড়ানপুরে বাল্য বিবাহের আয়োজন করায় দুই পরিবারকে জরিমানা কাহালু পৌর সদরে ইসলামিয়া হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের শুভ উদ্বোধন, 

তাড়াশ পৌর প্রেসক্লাবের পক্ষ থেকে নবাগত ওসি হাবিবুর রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন ‎

Reporter Name / ৫৬৫ Time View
Update : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

সিরাজুল ইসলাম সিরাজগঞ্জঃসিরাজগঞ্জের তাড়াশ থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাবিবুর রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে তাড়াশ পৌর প্রেসক্লাব। মঙ্গলবার(৯ ডিসেম্বর) বিকালে প্রেসক্লাবের সদস্যদের উদ্যোগে নবাগত ওসিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

‎এসময় উপস্থিত ছিলেন তাড়াশ পৌর প্রেসক্লাবের আহ্বায়ক খালিদ হাসান, সদস্য সচিব সিরাজুল ইসলাম, জহুরুল ইসলাম, আলামীন মীর,সাগর তালুকদার,আলহাজ আহমেদ টুটুল সহ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ। নবাগত ওসির সঙ্গে মতবিনিময়কালে সাংবাদিকরা তাড়াশ উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সামাজিক সমস্যা ও জনস্বার্থমূলক বিভিন্ন বিষয়ে কথা বলেন।

‎ওসি মোঃ হাবিবুর রহমান তাড়াশ থানায় দায়িত্ব পালনকালে জনগণের নিরাপত্তা, সেবা নিশ্চিতকরণ, অপরাধ দমন ও শান্তিশৃঙ্খলা বজায়ে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি আরও বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের সহযোগিতা পেলে এলাকায় অপরাধ দমন ও উন্নয়নমূলক কর্মকাণ্ড আরও শক্তিশালী হবে।”

‎তাড়াশ পৌর প্রেসক্লাবের আহ্বায়ক খালিদ হাসান নবাগত ওসিকে শুভেচ্ছা জানিয়ে বলেন, “আমরা সবসময় সঠিক তথ্য তুলে ধরে সমাজ উন্নয়ন ও জনসচেতনতায় কাজ করি। আইন-শৃঙ্খলা রক্ষায় সাংবাদিক ও পুলিশের সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

‎শেষে তাড়াশ পৌর প্রেসক্লাবের পক্ষ থেকে নবাগত ওসিকে আনুষ্ঠানিকভাবে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার আশা ব্যক্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd