• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
জুলাই-আগস্ট ছাত্র- জনতার গণঅভ্যুত্থান ও বাংলাদেশের সাংস্কৃতিক জাগরণ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত।  কুয়েট সংলগ্ন এলাকায় ‘রাতুল একাডেমি’র তৃতীয় শাখার উদ্বোধন সময় থাকতে ভালো হয়ে যান, শালীন রাজনীতি করুন—নাসির উদ্দিন পাটোয়ারীকে এস এম রবির কঠোর বার্তা” পাঁচবিবিতে মেয়র পদপ্রার্থী শামীম হোসেন মন্ডলের নির্বাচনী সভা অনুষ্ঠিত বগুড়া ধুনটে হামলা, মারধর ও ৫৫ হাজার টাকা লুটের মামলায় গ্রেপ্তার এক প্রেমের সম্পর্কের পর বিয়ে, অর্থ আত্মসাৎ, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে স্বামীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ   পাঁচবিবিতে সুবিধাবঞ্চিত নারীদের স্বাবলম্বী করতে এসডিএসের গরু বিতরণ বছরের শেষের দিকে তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাব: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানে চাঁদপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন কাহালুতে মাতৃদুগ্ধ পান নিশ্চিত করতে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান এমপি মোশারফ হোসেনের

কাহালুতে মাদকের কারবারে ধস, ইয়াবাসহ যুবক আটক

Reporter Name / ৪১২ Time View
Update : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

বগুড়ার কাহালুতে মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার সহযোগী আরেক মাদক ব্যবসায়ী কৌশলে পালিয়ে গেলেও তাকে মামলার এজাহারভুক্ত আসামি করা হয়েছে।

কাহালু থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২২ জুন ২০২৬ তারিখ রাত আনুমানিক সাড়ে ১১টায় কাহালু থানার এসআই আমিনুল ইসলাম ও এএসআই মো. মোজাম্মেল হক সঙ্গীয় ফোর্সসহ উপজেলার আড়োলা আতালপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে মো. রুহুল আমিন পাইকার (২৫), পিতা- মৃত ধলু পাইকার, সাং- আড়োলা আতালপাড়া, থানাঃ কাহালু, জেলা বগুড়া-কে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।

এ সময় একই এলাকার আরেক মাদক কারবারি মো. জাহাঙ্গীর পাইকার (৩৬), পিতা- মিলন পাইকার, নিজ বসতবাড়ি থেকে পালিয়ে যায়। তাকে পলাতক আসামি হিসেবে মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

কাহালু থানা সূত্র আরও জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে মঙ্গলবার তাকে বগুড়ার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এলাকাবাসী মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd