মোঃ কুতুবশাহাবউদ্দিন বাবু , কাহালু ( বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার কাহালু উপজেলায় মালঞ্চা ইউনিয়নে এক নম্বর ওয়ার্ডে সাবানপুর গ্রামে আলোর দিশারী একতা যুব সংঘের উদ্যোগে ৯ জানুয়ারি বিকাল ৩.০০ টায় ক্লাবের নিজস্ব কার্যালয় সামনে হাটুর পাড়া, সাবানপুর, নারকেলী তিন গ্রামে মানুষের মাঝে শীত বস্ত্র কম্বল বিতারণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন আলোর দিশারী একতা যুব সংঘের উপদেষ্টা সহকারী অধ্যাপক মোঃ কুতুব শাহাবউদ্দিন বাবু, আল আমিন, আব্দুল হামিদ সঞ্জু, সভাপতি জিল্লুর রহমান, সিনিয়র সহ সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ওমর ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক মিঠু, আব্দুল হামিদ, সাংগঠনিক সম্পাদক আবু রায়হান, মোস্তাকিন, নজরুল ইসলাম, প্রচার সম্পাদক আরমান হোসেন, ক্রীড়া সম্পাদক স্মরণ, কাহালু প্রেসক্লাব যুগ্ম সাধারণ সম্পাদক মোরশেদুল ইসলাম রবি, ফারুক, তামিম,আরিফ প্রমূখ। উল্লেখ্য যে সংগঠনটি বিভিন্ন সময় বিভিন্ন কর্মসূচি পালন করে থাকে, এর মধ্যে উল্লেখযোগ্য ঈদ সামগ্রী বিতরণ, শীত বস্ত্র বিতরণ, রাস্তা সংস্কার, রোগীদের আর্থিক সহযোগিতা প্রদান, বৃক্ষ রোপণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান,ছাগল ও সেলাই মিশন বিতরণ, হুইল চেয়ার বিতরণ, ছাত্র ছাত্রী মাঝে শিক্ষার উপকরণ বিতারণ সহ বিভিন্ন কর্মসূচি পালন করে থাকে।