কাহালু পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাগাটিয়া গ্রামে তরুণদের মাঝে ফুটবল বিতরণ করা হয়েছে। কাহালু পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে খেলাধুলার প্রতি তরুণদের আগ্রহ বাড়ানো এবং যুবসমাজকে সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে এ ফুটবল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কাহালু পৌর কৃষক দলের সভাপতি ও সরকারি অধ্যাপক কুতুব শাহাবুদ্দিন বাবু, কাহালু পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক করিম সরদার, স্বেচ্ছাসেবক দল নেতা জুয়েল হোসেন, হিমেল আহমেদ এবং মোরশেদুল ইসলাম রবিসহ স্থানীয় তরুণ ও নেতাকর্মীরা।
ফুটবল বিতরণকালে বক্তারা বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণ প্রজন্মকে মাদক ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে নিয়মিত খেলাধুলার আয়োজন করা প্রয়োজন।
স্থানীয় তরুণরা এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, খেলাধুলার সুযোগ সৃষ্টি হলে এলাকার যুবসমাজ আরও বেশি ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার সুযোগ পাবে।