• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কাহালুতে মরহুম জাহাঙ্গীর আলম খানের তৃতীয় মৃত্যুবার্ষিকী স্মরণে  ফ্রি মেডিকেল ক্যাম্প কাহালু পৌরসভার ১নং ওয়ার্ডে কাউন্সিলর পদে আলোচনায় আজিজুল ইসলাম মাদকবিরোধী বিশেষ অভিযানে বগুড়া ধুনটে ২ জন গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান কাহালুতে ওলামা দলের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা কাহালুর সালাম সরদার বগুড়া জেলা তাঁতীদলের সহ-সভাপতি নির্বাচিত কুসুম্বায় চেয়ারম্যান প্রার্থী আরিফের মোটরসাইকেল শোভাযাত্রা কাহালুতে মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ স্বেচ্ছাসেবক দলের দুই নেতার ব্যতিক্রমী উদ্যোগ কর্মকর্তা অনুপস্থিত, বন্ধ পরিবার পরিকল্পনা সেবা শৌলমারীতে ভোগান্তিতে জনগণ দামুড়হুদা জুড়ানপুরে বাল্য বিবাহের আয়োজন করায় দুই পরিবারকে জরিমানা কাহালু পৌর সদরে ইসলামিয়া হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের শুভ উদ্বোধন, 

পিতার কবর জিয়ারত করে নির্বাচনী প্রচারণায় সাব্বির আহমেদ শুভ, মুরইলে বিশাল মোটরসাইকেল শোডাউন

Reporter Name / ৯৫ Time View
Update : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

পিতার কবর জিয়ারত করে নির্বাচনী প্রচারণায় সাব্বির আহমেদ শুভ, মুরইলে বিশাল মোটরসাইকেল শোডাউন

আসন্ন মুরইল ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বগুড়ার কাহালু উপজেলার মুরইল ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী, সাবেক ছাত্রনেতা ও যুবনেতা মোঃ সাব্বির আহমেদ শুভর উদ্যোগে হয়েছে ব্যাপক মোটরসাইকেল শোডাউন।

শুক্রবার ৪ সেপ্টেম্বর বিকেল ৪টা থেকে ইউনিয়নের বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ এলাকায় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে মোটরসাইকেল শোডাউন করেন তিনি। এর আগে পিতার কবর জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করেন সাব্বির আহমেদ শুভ।

শোডাউনে বিভিন্ন গ্রামের নেতাকর্মী ও সমর্থকদের পাশাপাশি স্থানীয় মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এ সময় তিনি ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আসন্ন নির্বাচনে সকলের দোয়া, সমর্থন ও পাশে থাকার আহ্বান জানান।

সাব্বির আহমেদ শুভ বলেন, মুরইল ইউনিয়নের মানুষের ভালোবাসা ও সহযোগিতা নিয়ে ইউনিয়নের উন্নয়ন এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করতে চান তিনি। নির্বাচিত হওয়ার সুযোগ পেলে জনগণের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

পরে মোটরসাইকেল শোডাউনটি ইউনিয়নের বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd