• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কাহালুতে মরহুম জাহাঙ্গীর আলম খানের তৃতীয় মৃত্যুবার্ষিকী স্মরণে  ফ্রি মেডিকেল ক্যাম্প কাহালু পৌরসভার ১নং ওয়ার্ডে কাউন্সিলর পদে আলোচনায় আজিজুল ইসলাম মাদকবিরোধী বিশেষ অভিযানে বগুড়া ধুনটে ২ জন গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান কাহালুতে ওলামা দলের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা কাহালুর সালাম সরদার বগুড়া জেলা তাঁতীদলের সহ-সভাপতি নির্বাচিত কুসুম্বায় চেয়ারম্যান প্রার্থী আরিফের মোটরসাইকেল শোভাযাত্রা কাহালুতে মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ স্বেচ্ছাসেবক দলের দুই নেতার ব্যতিক্রমী উদ্যোগ কর্মকর্তা অনুপস্থিত, বন্ধ পরিবার পরিকল্পনা সেবা শৌলমারীতে ভোগান্তিতে জনগণ দামুড়হুদা জুড়ানপুরে বাল্য বিবাহের আয়োজন করায় দুই পরিবারকে জরিমানা কাহালু পৌর সদরে ইসলামিয়া হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের শুভ উদ্বোধন, 

নওগাঁয় জনগণের সহায়তায় মোটরসাইকেল চোর চক্রের সদস্য জিম গ্রেফতার

Reporter Name / ১৫২ Time View
Update : শনিবার, ২২ আগস্ট, ২০২৬

নওগাঁয় জনগণের সহায়তায় মোটরসাইকেল চোর চক্রের সদস্য জিম গ্রেফতার

মোঃ রাফি হোসেন নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁ সদর থানা এলাকায় জনগণের সহায়তায় মোটরসাইকেল চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২১ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে নওগাঁ সদর থানাধীন তাজের মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন তৌফিকুর রহমান ওরফে শাকিল আহমেদ ওরফে জুবায়ের ইসলাম জিম (২২)। তিনি বগুড়া জেলার আদমদীঘি থানার সান্তাহার (হলুদ ঘর) এলাকার রাজু আহমেদের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, তাজের মোড় এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় স্থানীয় জনগণ তাকে আটক করে পুলিশে খবর দেয়। পরে নওগাঁ সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে একটি মাস্টার কি (চাবি) ও একটি মোটরসাইকেলের চাবি উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত জিমের বিরুদ্ধে নওগাঁ ও বগুড়া জেলার বিভিন্ন থানায় মোটরসাইকেল চুরিসহ একাধিক মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি গত ৩-৪ মাস ধরে তাজের মোড় বউবাজার এলাকায় একটি বেকারি দোকানে কর্মচারী হিসেবে কাজ করছিলেন। কাজের পাশাপাশি সুযোগ বুঝে মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িত ছিলেন বলে পুলিশের প্রাথমিক ধারণা।

পুলিশের তথ্য অনুযায়ী, জিম একটি সংঘবদ্ধ মোটরসাইকেল চোর চক্রের সঙ্গে জড়িত। ওই চক্রের আরও দুই সদস্য ইতোমধ্যে গ্রেফতার হয়ে কারাগারে রয়েছে।

নওগাঁ সদর থানা পুলিশ জানায়, এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি মোটরসাইকেল চোর চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd