• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কাহালুতে ‘সড়ক যোদ্ধা’ সম্মাননায় জিল্লুর রহমান, নতুন সদস্যদের অভিষেক বগুড়ার ফতেহ আলী বাজারে অভিযানে ৭টি প্রতিষ্ঠানের ৭,৫০০/- টাকা জরিমানা আদায়  কাহালুতে পিক আপ ভ্যান ও সিএনজি মুখোমুখী সংঘর্ষে মহিলার মৃত্যুর পর আহত সিএনজি চালক খালেকও মারা গেলেন যে মা সন্তানদের জন্য সব হারালেন, সেই মায়ের সবজি গাছও কেটে দিল ছেলেরা বগুড়ায় এসএসসি পরীক্ষায় ৯ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ জামালপুরে স্কুলছাত্রকে বেধড়ক পিটিয়ে আহত করার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে কাহালুর পাঁচপীর মাজার: শতাব্দীর রহস্যে ঘেরা এক ঐতিহাসিক জনপদ কাহালু নামের নেপথ্যে দরবেশ কালু বাবা: ইতিহাস-ঐতিহ্যের এক প্রাচীন জনপদ জনগণের হস্তক্ষেপে ২০ বছর পর চলাচলের রাস্তা পুনরায় উন্মুক্ত সিরাজগঞ্জ তাড়াশ যুবদল নেতার উদ্যোগে মাছের পোনা অবমুক্ত

কাহালুতে ‘সড়ক যোদ্ধা’ সম্মাননায় জিল্লুর রহমান, নতুন সদস্যদের অভিষেক

Reporter Name / ২২ Time View
Update : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
0-3840x2160-0-0#

কাহালু (বগুড়া) প্রতিনিধি: সড়ক নিরাপত্তায় সচেতনতা সৃষ্টি ও জনসাধারণকে নিরাপদ সড়ক আন্দোলনে উদ্বুদ্ধ করার ক্ষেত্রে প্রশংসনীয় ভূমিকার স্বীকৃতি হিসেবে ‘সড়ক যোদ্ধা’ সম্মাননা স্মারকপ্রাপ্ত মো. জিল্লুর রহমানকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট ২০২৬) সন্ধ্যা ৭টায় বগুড়ার কাহালু উপজেলার পাঁচপীর এলাকার রাজরানী পার্কে ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) কাহালু উপজেলা শাখার আয়োজনে সংবর্ধনা ও নতুন সদস্যদের অভিষেক অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিসচা কাহালু উপজেলা শাখার সভাপতি ও সহকারী প্রভাষক কুতুব শাহাবুদ্দিন বাবু। সংবর্ধনা অতিথি ছিলেন নিসচা কাহালু উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি গোলাম সারোয়ার বাবু, জাহাঙ্গীর আলম জুয়েলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা কমাতে শুধু আইন প্রয়োগ নয়, জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন। নিরাপদ সড়ক নিশ্চিত করতে প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বক্তারা আরও বলেন, সড়ক নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য জিল্লুর রহমানের পাওয়া ‘সড়ক যোদ্ধা’ সম্মাননা নিসচা’র অন্যান্য সদস্যদেরও আরও উৎসাহিত করবে। তার এই স্বীকৃতি নিরাপদ সড়ক আন্দোলনে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে নতুন সদস্যদের অভিষেক অনুষ্ঠিত হয়। এ সময় নতুন সদস্যরা নিরাপদ সড়ক নিশ্চিত করা, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধিতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে ‘নিরাপদ সড়ক চাই’-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।

সড়কে শৃঙ্খলা, সচেতনতায় শক্তি—নিরাপদ সড়কের আন্দোলনে কাহালুতে নতুন প্রত্যয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd