• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কাহালু যুবদলের নেতৃত্বে চমক সাধারণ সম্পাদক পদে জোর আলোচনায় সাব্বির আহমেদ শুভ ৬ বছরের সন্তান রেখে প্রেমিকের বাড়িতে নারী, বিয়ের দাবিতে অনশন মধুপুরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে টং দোকানে: নিহত ১, আহত ২ লাকড়ির ঘরে গাঁজার ‘গুদাম’, ব্রাহ্মণপাড়ায় ১২ কেজি উদ্ধার,আটক মাদক বিক্রেতা  বগুড়া ধুনটে ইয়াবাসহ পাঁচজন গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে সাজা এমপি আয়নুল হকের ওপর হামলা, গাড়ি ভাঙচুর: ‘সরকারদলীয় এমপি হয়েও নিরাপদ নই’ বগুড়া মহানগর ফল পট্টি–স্টেশন রোডে জলাবদ্ধতা, রাস্তার অর্ধেক পানির নিচে—দেখার কি কেউ নেই কাহালুর উত্তরসূরীর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কাহালুতে ‘সড়ক যোদ্ধা’ সম্মাননায় জিল্লুর রহমান, নতুন সদস্যদের অভিষেক বগুড়ার ফতেহ আলী বাজারে অভিযানে ৭টি প্রতিষ্ঠানের ৭,৫০০/- টাকা জরিমানা আদায় 

বগুড়া ধুনটে ইয়াবাসহ পাঁচজন গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে সাজা

Reporter Name / ২৫ Time View
Update : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

বগুড়া ধুনটে ইয়াবাসহ পাঁচজন গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে সাজা

বগুড়ার ধুনট উপজেলায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বথুয়াবাড়ী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ধুনট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে ডিএনসি বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল এই মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে। অভিযানে পাঁচজনকে আটকের পর তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পশ্চিম অফিসারপাড়ার মো. আনোয়ার হোসেনের ছেলে মেহেদী হাসান শাওন (৩০), মাটিকোড়া গ্রামের মো. মুনসুর আলম খান সেলিমের ছেলে সাজ্জাদ খান স্বরণ (২২), বথুয়াবাড়ী গ্রামের মৃত আজিবর শেখের ছেলে মঞ্জু শেখ (৪০), সদরপাড়া এলাকার মৃত শাহাজান আলীর ছেলে ওয়াসিম (৪০) এবং শান্তনগর এলাকার মৃত মতিউর রহমানের ছেলে বদিরুজ্জামান (৪৫)।

 

ভ্রাম্যমাণ আদালতের রায়ে মেহেদী হাসান শাওনকে ২১ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়। অপর চারজন—সাজ্জাদ খান স্বরণ, মঞ্জু শেখ, ওয়াসিম ও বদিরুজ্জামানকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

ডিএনসি সূত্রে জানা যায়, মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ কেনাবেচা রোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। উদ্ধার হওয়া নয় পিস ইয়াবা ট্যাবলেট নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd