• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কাহালু বীরকেদার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহ-সভাপতি নির্বাচিত জহুরুল ইসলাম শাজাহানপুরে ৮২ পিস ইয়াবাসহ যুবলীগ নেতা রাজু গ্রেফতার কাহালুর অঘোর মালঞ্চা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মুনজুরুল হক তালুকদার মুঞ্জু কাহালু উপজেলা যুবদলের নতুন কমিটি ঘিরে আলোচনা সাধারণ সম্পাদক পদে আলোচনায় ‘দুর্দিনের কান্ডারী’ যুবদল নেতা জামিল হোসেন বগুড়া কাহালুতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ইয়াবা ট্যাবলেটসহ ৫ জন গ্রেফতার নওগাঁর মান্দায় বৈদ্যপুর বাজার বণিক সমিতির নির্বাচন সম্পন্ন, আফাজ উদ্দিন সভাপতি রাজু আহাম্মদ সাধারণ সম্পাদক কাহালু উপজেলা ও পৌর যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা বগুড়া আদমদীঘিতে গাঁজা ও চোলাইমদসহ ৩ জন গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান-মেম্বার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হলেন কাহালুর গোলাম রব্বানী আকন্দ বাংলাদেশে প্রথম উদ্যোগ: জুলাই যোদ্ধাদের সেবায় অবদানের স্বীকৃতিতে কাহালু স্বাস্থ্য কমপ্লেক্সের সিহাব মিঞাকে বিশেষ সম্মাননা

কাহালু বীরকেদার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহ-সভাপতি নির্বাচিত জহুরুল ইসলাম

Reporter Name / ২০ Time View
Update : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

কাহালু (বগুড়া) প্রতিনিধি:বগুড়ার কাহালু উপজেলার বীরকেদার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন জহুরুল ইসলাম। নির্বাচিত হওয়ার পর বিদ্যালয়ের অভিভাবকবৃন্দ, শিক্ষকমণ্ডলী ও সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।

নবনির্বাচিত সহ-সভাপতি জহুরুল ইসলাম বলেন, “আমাকে বিদ্যালয়ের সহ-সভাপতি নির্বাচিত করায় সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানাচ্ছি। বিশেষ করে সম্মানিত অভিভাবকবৃন্দ ও শিক্ষকমণ্ডলীর প্রতি রইল আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও লাল গোলাপের শুভেচ্ছা।”

তিনি আরও বলেন, বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থীদের কল্যাণ এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে তিনি দায়িত্বশীল ভূমিকা পালনের চেষ্টা করবেন। সকলের সহযোগিতা ও পরামর্শ নিয়ে বিদ্যালয়কে আরও সুন্দর ও মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

জহুরুল ইসলাম সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের অভিভাবক ও স্থানীয়দের মাঝে সন্তোষ প্রকাশ করতে দেখা গেছে। তারা আশা করছেন, নতুন কমিটির নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়ন আরও গতিশীল হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd