কাহালু প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে বগুড়া জেলা যুবদলের অধীন কাহালু উপজেলা ও পৌর যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট ২০২৬) বগুড়া জেলা যুবদলের দপ্তর সম্পাদক সাজু আহমেদ রবি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কাহালু উপজেলা ও পৌর যুবদলের পাশাপাশি নন্দীগ্রাম উপজেলা ও পৌর এবং ধুনট পৌর যুবদলের কমিটিও বিলুপ্ত করা হয়েছে।
এ সিদ্ধান্ত বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম এবং সাধারণ সম্পাদক আবু হাসান যৌথভাবে কার্যকর করেছেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে নতুন কমিটি গঠনের প্রক্রিয়ার অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।