• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কাহালুতে মরহুম জাহাঙ্গীর আলম খানের তৃতীয় মৃত্যুবার্ষিকী স্মরণে  ফ্রি মেডিকেল ক্যাম্প কাহালু পৌরসভার ১নং ওয়ার্ডে কাউন্সিলর পদে আলোচনায় আজিজুল ইসলাম মাদকবিরোধী বিশেষ অভিযানে বগুড়া ধুনটে ২ জন গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান কাহালুতে ওলামা দলের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা কাহালুর সালাম সরদার বগুড়া জেলা তাঁতীদলের সহ-সভাপতি নির্বাচিত কুসুম্বায় চেয়ারম্যান প্রার্থী আরিফের মোটরসাইকেল শোভাযাত্রা কাহালুতে মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ স্বেচ্ছাসেবক দলের দুই নেতার ব্যতিক্রমী উদ্যোগ কর্মকর্তা অনুপস্থিত, বন্ধ পরিবার পরিকল্পনা সেবা শৌলমারীতে ভোগান্তিতে জনগণ দামুড়হুদা জুড়ানপুরে বাল্য বিবাহের আয়োজন করায় দুই পরিবারকে জরিমানা কাহালু পৌর সদরে ইসলামিয়া হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের শুভ উদ্বোধন, 

শাহবাগের ফ্ল্যাটে নারী চিকিৎসকের পচনশীল লাশ উদ্ধার, রহস্য ঘিরে নানা প্রশ্ন

Reporter Name / ১৭১ Time View
Update : শুক্রবার, ২৬ জুন, ২০২৬

রাজধানীর শাহবাগের আজিজ সুপার মার্কেটের ১৪ তলার একটি ফ্ল্যাট থেকে ফারা ফেরদৌস (৩২) নামে এক নারী চিকিৎসকের পচনশীল লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৬ জুন) দুপুরে দুর্গন্ধ ছড়িয়ে পড়ার খবর পেয়ে শাহবাগ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে খাটে বসা এবং টেবিলের ওপর মাথা রাখা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. একরামুল হক জানান, পাশের ফ্ল্যাটের বাসিন্দারা দুর্গন্ধ টের পেয়ে বিষয়টি ফারা ফেরদৌসের বড় বোন নাজুলা ফেরদৌসকে জানান। পরে পুলিশকে খবর দেওয়া হলে মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, প্রাথমিকভাবে মৃত্যুর কারণ হিসেবে স্ট্রোকের সম্ভাবনা বিবেচনা করা হচ্ছে। এছাড়া অতিরিক্ত পড়াশোনাজনিত মানসিক চাপের কারণে তিনি ঘুমের ওষুধ সেবন করে থাকতে পারেন বলেও ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

ফারা ফেরদৌস স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন এবং ৩৯তম বিসিএসে উত্তীর্ণ হন। বর্তমানে তিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এমএস কোর্সে অধ্যয়নরত ছিলেন। খুলনার ফুলতলা উপজেলার পয়গ্রাম এলাকায় তার গ্রামের বাড়ি। তিনি অবিবাহিত ছিলেন এবং শাহবাগের ওই ফ্ল্যাটে একাই বসবাস করতেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd