• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কাহালুতে মরহুম জাহাঙ্গীর আলম খানের তৃতীয় মৃত্যুবার্ষিকী স্মরণে  ফ্রি মেডিকেল ক্যাম্প কাহালু পৌরসভার ১নং ওয়ার্ডে কাউন্সিলর পদে আলোচনায় আজিজুল ইসলাম মাদকবিরোধী বিশেষ অভিযানে বগুড়া ধুনটে ২ জন গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান কাহালুতে ওলামা দলের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা কাহালুর সালাম সরদার বগুড়া জেলা তাঁতীদলের সহ-সভাপতি নির্বাচিত কুসুম্বায় চেয়ারম্যান প্রার্থী আরিফের মোটরসাইকেল শোভাযাত্রা কাহালুতে মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ স্বেচ্ছাসেবক দলের দুই নেতার ব্যতিক্রমী উদ্যোগ কর্মকর্তা অনুপস্থিত, বন্ধ পরিবার পরিকল্পনা সেবা শৌলমারীতে ভোগান্তিতে জনগণ দামুড়হুদা জুড়ানপুরে বাল্য বিবাহের আয়োজন করায় দুই পরিবারকে জরিমানা কাহালু পৌর সদরে ইসলামিয়া হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের শুভ উদ্বোধন, 

কাহালুতে মাদকবিরোধী অভিযানে টেপেন্টাডলসহ আটক ১, আগেও রয়েছে একাধিক মামলা

Reporter Name / ৭৩৫ Time View
Update : সোমবার, ১১ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বগুড়া:বগুড়ার কাহালু উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১২০ পিস টেপেন্টাডল ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১১ মে ২০২৬) রাত সাড়ে ১০টার দিকে কাহালু থানাধীন বীরকেদার বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কাহালু থানার এসআই আমিনুল ইসলাম ও এএসআই মোজাম্মেল হক সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ আবু মুছা রুমন (৩০) নামের এক ব্যক্তিকে আটক করেন। তিনি কাহালু উপজেলার ডেপুইল মধ্যপাড়া গ্রামের মোঃ ইউনুস আলীর ছেলে।

অভিযানকালে তার কাছ থেকে ১২০ পিস মাদকদ্রব্য টেপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেফতার করে কাহালু থানায় নিয়ে যাওয়া হয়।

পুলিশ জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও এর আগেও তার বিরুদ্ধে কাহালু থানায় আরও দুটি মাদক মামলা রয়েছে বলে জানা গেছে।

এ ঘটনায় এলাকায় মাদকবিরোধী অভিযানে পুলিশের তৎপরতা নিয়ে সাধারণ মানুষের মাঝে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd