• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কাহালুতে মরহুম জাহাঙ্গীর আলম খানের তৃতীয় মৃত্যুবার্ষিকী স্মরণে  ফ্রি মেডিকেল ক্যাম্প কাহালু পৌরসভার ১নং ওয়ার্ডে কাউন্সিলর পদে আলোচনায় আজিজুল ইসলাম মাদকবিরোধী বিশেষ অভিযানে বগুড়া ধুনটে ২ জন গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান কাহালুতে ওলামা দলের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা কাহালুর সালাম সরদার বগুড়া জেলা তাঁতীদলের সহ-সভাপতি নির্বাচিত কুসুম্বায় চেয়ারম্যান প্রার্থী আরিফের মোটরসাইকেল শোভাযাত্রা কাহালুতে মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ স্বেচ্ছাসেবক দলের দুই নেতার ব্যতিক্রমী উদ্যোগ কর্মকর্তা অনুপস্থিত, বন্ধ পরিবার পরিকল্পনা সেবা শৌলমারীতে ভোগান্তিতে জনগণ দামুড়হুদা জুড়ানপুরে বাল্য বিবাহের আয়োজন করায় দুই পরিবারকে জরিমানা কাহালু পৌর সদরে ইসলামিয়া হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের শুভ উদ্বোধন, 

কাহালুতে এমপি মোশারফ হোসেনকে সংবর্ধনা, মাদক-সন্ত্রাস দমনে জোর

Reporter Name / ১৮৪ Time View
Update : সোমবার, ২৩ মার্চ, ২০২৬

স্টাফ রিপোর্টার:২৩ মার্চ ২০২৬, সোমবার বগুড়ার কাহালু উপজেলার সদর ইউনিয়নের জয়তুল এলাকায় যুবসমাজের উদ্যোগে নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য মোঃ মোশারফ হোসেনকে সংবর্ধনা, বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এমপি মোশারফ হোসেন বলেন, মাদক ও সন্ত্রাস নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কৃষকদের উন্নয়ন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই হবে তার অগ্রাধিকার। তিনি আরও বলেন, এলাকার উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও জনগণের সমন্বয় জরুরি।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহালু থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম, কাহালু উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মেমিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী ভূঁইয়া, যুবনেতা এস এম রুবেল এবং জয়তুল বিএনপির গ্রাম কমিটির সভাপতি পলাশ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জয়তুল ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার আমিনুল ইসলাম এবং পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ সাব্বির হোসেন।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে তরুণদের এগিয়ে আসতে হবে। একই সঙ্গে কৃষকদের ন্যায্য অধিকার ও উন্নয়ন নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়, যা উপস্থিত দর্শকদের মাঝে ব্যাপক আনন্দ ও উৎসাহ সৃষ্টি করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd