বগুড়া-৪ আসনের এমপি মোঃ মোশারফ হোসেনের উদ্যোগে কাহালুতে গরিব ও অসহায়দের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের আর্থিক সহায়তা বিতরণ
নিউজ প্রতিবেদন:বগুড়ার কাহালু উপজেলায় পবিত্র ঈদুল ফিতর ২০২৬ উপলক্ষে গরিব ও অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা হিসেবে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) কাহালু উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ (কাহালু–নন্দীগ্রাম) আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা মোঃ মোশারফ হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাহালু উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মীর বাহীজ্জুলাম।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে এমপি মোশারফ হোসেন বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং অসহায় মানুষের পাশে দাঁড়াতে এ ধরনের সহায়তা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি সমাজের বিত্তবানদেরও গরিব ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কাহালু উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় সাংবাদিকবৃন্দ এবং রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি অসহায় ও দুস্থ মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের আর্থিক সহায়তা তুলে দেন।