নিউজ প্রতিবেদ:নবগুড়ার কাহালুতে পুলিশের পৃথক পৃথক মাদকবিরোধী অভিযানে ২০০ পিচ টেপেন্টাডল ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (১৪ মার্চ ২০২৬) বিকেল ৪টা ও ৪টা ৩০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে কাহালু থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলামের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, কাহালু থানার এএসআই মোঃ মোজাম্মেল হক সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ প্রথমে কাহালু পৌরসভার ফায়ার সার্ভিসের সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে ১০০ পিচ মাদকদ্রব্য টেপেন্টাডল ট্যাবলেটসহ মাদক বিক্রেতা ওয়াহেদ আলী (৪২) কে গ্রেফতার করেন। তিনি কাহালু উপজেলার কাইট গ্রামের আব্দুল কাদেরের ছেলে।
এরপর বিকেল সাড়ে ৪টার দিকে একই টিম পৃথকভাবে আরেকটি অভিযান পরিচালনা করে কাহালু পৌরসভার সাঘাটিয়া গ্রাম থেকে আরও দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন— মোঃ মামুন (৩৭), পিতা তসলিম উদ্দিন এবং মোঃ শফিকুল ইসলাম (২৮), পিতা খোরশেদ আলী। এ সময় তাদের কাছ থেকে আরও ১০০ পিচ টেপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কাহালু থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
কাহালু থানা পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।