• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বগুড়া কাহালুতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ইয়াবা ট্যাবলেটসহ ৫ জন গ্রেফতার নওগাঁর মান্দায় বৈদ্যপুর বাজার বণিক সমিতির নির্বাচন সম্পন্ন, আফাজ উদ্দিন সভাপতি রাজু আহাম্মদ সাধারণ সম্পাদক কাহালু উপজেলা ও পৌর যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা বগুড়া আদমদীঘিতে গাঁজা ও চোলাইমদসহ ৩ জন গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান-মেম্বার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হলেন কাহালুর গোলাম রব্বানী আকন্দ বাংলাদেশে প্রথম উদ্যোগ: জুলাই যোদ্ধাদের সেবায় অবদানের স্বীকৃতিতে কাহালু স্বাস্থ্য কমপ্লেক্সের সিহাব মিঞাকে বিশেষ সম্মাননা বগুড়ায় ব্যবসা সম্প্রসারণে এশিয়া কুল কোম্পানির জরুরি নিয়োগ, ডিলার ও সেলস ম্যান নেওয়া হবে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের অভিযোগ: ঢাকায় গ্রেপ্তার বহিষ্কৃত ও বিতর্কিত এনসিপি নেতা গাজী সালাউদ্দিন কাহালু ইউপি নির্বাচন ঘিরে আলোচনার কেন্দ্রে সাবেক ছাত্রনেতা সাব্বির আহমেদ শুভ গ্রাম আদালতে বগুড়ার শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান ছেলিম উদ্দিন; বীরকেদার ইউনিয়ন এখন জেলার অনুসরণীয় মডেল

কুমিল্লা বুড়িচং থানা পুলিশের অভিযানে ৪৭ বোতল স্কাপ সিরাপসহ আটক-১

Reporter Name / ১২০ Time View
Update : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধিঃকুমিল্লা বুড়িচং ফকিরবাজার হাড়িভাঙ্গা ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৪৭ বোতল স্কাপ সিরাপসহ এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে থানা পুলিশের একটি দল। এসময় মাদক চোরাচালান কাজে ব্যবহৃত একটি নম্বরবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১২ মার্চ) রাত আনুমানিক সাড়ে ৭টায় জেলার বুড়িচং উপজেলার বাকশিমুল ইউনিয়নের ফকির বাজারস্থ হাড়িভাঙ্গা ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।

 

আটককৃত আসামি মহিউদ্দিন খন্দকার (২৭) বুড়িচং উপজেলার পশ্চিম খানেরা খন্দকার বাড়ির মোঃ নজির মিয়া খন্দকারের ছেলে।

 

থানা পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ৭টায় থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ মিজানুর রহমান এবং সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোঃ মাইনুল ইসলাম, সঙ্গীয় ফোর্সসহ বুড়িচং উপজেলার ২নং বাকশিমুল ইউনিয়নের ফকির বাজারস্থ হাড়িভাঙ্গা ব্রিজ সংলগ্ন ফকির বাজার-কুমিল্লা গামী পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৪৭ বোতল স্কাপ সিরাপসহ এক মাদক ব্যাবসায়ীকে আটক করে। এসময় মাদকদ্রব্য পরিবহন কাজে ব্যবহৃত একটি নম্বরবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান জানান, আটককৃত আসামির বিরুদ্ধে থানায় মাদক আইনে নিয়মিত মামলা হিসেবে রুজুর প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd