• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কাহালু উপজেলা ও পৌর যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা বগুড়া আদমদীঘিতে গাঁজা ও চোলাইমদসহ ৩ জন গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান-মেম্বার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হলেন কাহালুর গোলাম রব্বানী আকন্দ বাংলাদেশে প্রথম উদ্যোগ: জুলাই যোদ্ধাদের সেবায় অবদানের স্বীকৃতিতে কাহালু স্বাস্থ্য কমপ্লেক্সের সিহাব মিঞাকে বিশেষ সম্মাননা বগুড়ায় ব্যবসা সম্প্রসারণে এশিয়া কুল কোম্পানির জরুরি নিয়োগ, ডিলার ও সেলস ম্যান নেওয়া হবে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের অভিযোগ: ঢাকায় গ্রেপ্তার বহিষ্কৃত ও বিতর্কিত এনসিপি নেতা গাজী সালাউদ্দিন কাহালু ইউপি নির্বাচন ঘিরে আলোচনার কেন্দ্রে সাবেক ছাত্রনেতা সাব্বির আহমেদ শুভ গ্রাম আদালতে বগুড়ার শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান ছেলিম উদ্দিন; বীরকেদার ইউনিয়ন এখন জেলার অনুসরণীয় মডেল এমপি মোশারফ হোসেনের উদ্যোগে নন্দীগ্রামের শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে ৬৫ লাখ টাকার অনুদান ফেক আইডির অপপ্রচারে থামবে না কণ্ঠ, অন্যায়ের বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকব রবি

গোবিন্দগঞ্জে শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে  জাহিদুল ইসলাম নামে এক ব্যক্তি গ্রেফতার 

Reporter Name / ১৪৫ Time View
Update : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে দশ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে জাহিদুল ইসলাম (৫২) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।গেল রাত ৮টার দিকে উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের জীবনপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

অভিযুক্ত জাহিদুল ইসলাম ওই এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে।

পুলিশ ও ভুক্তভোগীর পরিবার জানায়, বৃহস্পতিবার রাতে জীবনপুর গ্রামের বাসিন্দা রফিকুল ইসলামের দশ বছর বয়সী মেয়েকে চকলেটের প্রলোভনে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে প্রতিবেশী জাহিদুল ইসলাম।

এসময় শিশুটি চিৎকারে করলে ভয়ে জাহিদুল তাকে ছেড়ে দিলে সে ছুটে গিয়ে পরিবারের লোকজনকে বিষয়টি জানালে এলাকাবাসী মিলে তাকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সেলিম রেজা সঙ্গীয় পুলিশ ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহম্মদ মোজাম্মেল হক জানান, এ ঘটনায় ভুক্তভোগী শিশুর পিতা নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ চেষ্টার মামলা দায়ের করেছে। সেই মামলায় অভিযুক্তকে গ্রেফতার দেখিয়ে আজ আদালতে সোপর্দ করা হয়েছে এবং শিশুটিকে শারীরিক পরীক্ষার জন্য গাইবান্ধা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd