• সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কাহালু পৌর হাট ও বাজারের দ্বি-তল ভবনের ১ বছরের কাজ শেষ হয়নি ২ বছরেও বাড়ছে চরম জনদুর্ভোগ  কাহালুতে প্রতিশ্রুতি বাস্তবায়নে শিক্ষার পাশে এমপি মোশারফ হোসেন কাহালুতে বড় মহর মোহাম্মদ আলী জামে মসজিদে অনুদানের ডিও লেটার প্রদান দিঘলিয়ায় খড়বোঝাই ট্রলি উল্টে অল্পের জন্য প্রাণে বাঁচলেন পথচারী, বেপরোয়া ট্রলি চলাচলে জনদুর্ভোগ চরমে বগুড়া শাহাজানপুরে মাদকবিরোধী অভিযানে ১ জন গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইতে গ্রেপ্তার তথ্য দিন, সেবা নিন মাদক ব্যবসায়ীদের কোনো ছাড় নয় কাহালুতে মাদক কারবারিদের স্থান হবে না ওসি শফিকুল ইসলাম। নওগাঁ পোরশায় পৃথক দু’টি অভিযানে ১ কেজি গাঁজা ও ৪ গাঁজা গাছসহ দুই জন গ্রেফতার বগুড়া মহানগরে মাদকবিরোধী অভিযানে ১০ পিস ট্যাপেন্টাডলসহ একজন গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান কাহালুতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে গাছের চারা, সার ও উপকরণ বিতরণ

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ডালিয়া ডিভিশনের আওতাধীন কৃষকদের চাহিদা অনুযায়ী সেচ প্রকল্পে নির্ধারিত সময়ের মধ্যে পানি

Reporter Name / ১৫১ Time View
Update : শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬

মোঃ আল আমিন ইসলাম নীলফামারী প্রতিনিধি:বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ডালিয়া ডিভিশনের আওতাধীন সকল সেচ ক্যানেলে চলমান বোরো মৌসুমে নির্ধারিত সময়ে সেচ পানি সরবরাহ নিশ্চিত করায় স্থানীয় কৃষকগণ সন্তোষ প্রকাশ করেছেন। কৃষি উৎপাদন অব্যাহত রাখা এবং কৃষকদের সেচ সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে ডালিয়া ডিভিশন কর্তৃপক্ষ পরিকল্পিতভাবে সেচ কার্যক্রম পরিচালনা করে আসছে।

ডালিয়া ব্যারেজের মাধ্যমে নিয়ন্ত্রিত পানি ব্যবস্থাপনার আওতায় প্রধান, শাখা ও উপ-শাখা সেচ ক্যানেলসমূহে পর্যায়ক্রমে পানি সরবরাহ প্রদান করা হচ্ছে। কোথাও কোথাও উন্নয়ন ও পুনর্বাসনমূলক কাজ চলমান থাকা সত্ত্বেও যেসব অংশে কাজ সম্পন্ন হয়েছে, সেসব এলাকায় কৃষকদের স্বার্থ বিবেচনায় অগ্রাধিকার ভিত্তিতে পানি সরবরাহ অব্যাহত রাখা হয়েছে। চলমান কাজের কারণে যাতে কৃষি কার্যক্রম ব্যাহত না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট প্রকৌশলী ও মাঠ পর্যায়ের কর্মকর্তাগণ নিয়মিত তদারকি কার্যক্রম পরিচালনা করছেন।

যদিও কিছু স্থানে অবকাঠামোগত উন্নয়ন কাজের কারণে কাজের অগ্রগতি তুলনামূলক ধীরগতির পরিলক্ষিত হয়, তথাপি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, ডালিয়া ডিভিশন স্বচ্ছতা, জবাবদিহিতা ও সততার ভিত্তিতে সকল কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে। নির্বাহী প্রকৌশলীর সার্বক্ষণিক দিকনির্দেশনা ও নিবিড় তদারকির মাধ্যমে উপ-বিভাগীয় প্রকৌশলী, সহকারী প্রকৌশলী এবং সংশ্লিষ্ট মাঠকর্মীদের সক্রিয় অংশগ্রহণে সেচ ব্যবস্থাপনা কার্যক্রম সুচারুরূপে পরিচালিত হচ্ছে।

কৃষকদের প্রকৃত চাহিদা, ফসলের ধরন এবং মাঠ পর্যায়ের বাস্তব পরিস্থিতি বিবেচনা করে সেচ পানি বণ্টন করা হচ্ছে। যেসব ক্যানেল এলাকায় পানির চাহিদা তুলনামূলক কম অথবা ক্যানেলের উভয় পার্শ্বে অধিক পরিমাণে ভুট্টাসহ কম পানিনির্ভর ফসলের চাষাবাদ বিদ্যমান রয়েছে, সেসব স্থানে পরিকল্পিতভাবে পানি সরবরাহ সীমিত রাখা হয়েছে। কারণ অনাকাঙ্ক্ষিতভাবে পানি সরবরাহ করা হলে বিদ্যমান ফসল ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে এবং কৃষকদের আর্থিক ক্ষতির ঝুঁকি সৃষ্টি হতে পারে।

অপরদিকে, যেসব এলাকায় ব্যাপকভাবে বোরো ধান চাষাবাদ করা হয়েছে, সেসব অঞ্চলে কৃষকদের চাহিদা অনুযায়ী যথাসময়ে ও পর্যাপ্ত পরিমাণে সেচ পানি সরবরাহ নিশ্চিত করা হয়েছে। এর ফলে কৃষকগণ নিরবচ্ছিন্নভাবে জমিতে সেচ প্রদান করতে পারছেন এবং চলতি মৌসুমে কৃষি উৎপাদন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়েছে।

ডালিয়া ডিভিশনের আওতাধীন সেচ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে নিয়মিত মনিটরিং, মাঠ পরিদর্শন, পানি প্রবাহ নিয়ন্ত্রণ এবং কৃষকদের সাথে সমন্বয় সভা অব্যাহত রয়েছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ভবিষ্যতেও কৃষি বান্ধব সেচ ব্যবস্থাপনা নিশ্চিত করার মাধ্যমে দেশের খাদ্য নিরাপত্তা ও কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশাবাদ ব্যক্ত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd