২২ ফেব্রুয়ারি ২০২৬, রবিবার গত ২০ ফেব্রুয়ারি ২০২৬, শুক্রবার নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের বুড়ইল গ্রামের বাসিন্দা মিলনকে নৃশংসভাবে হত্যার ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে।
হত্যাকাণ্ডের পর নিহতের পরিবারের পাশে দাঁড়াতে কাহালু–নন্দীগ্রাম (বগুড়া–৪) আসনের সংসদ সদস্য মোঃ মোশারফ হোসেন মরহুমের বাড়িতে যান। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাদের প্রতি সমবেদনা জানান।
এ সময় এমপি মোশারফ হোসেন নিহতের পরিবারের হাতে খাদ্যসামগ্রী ও নগদ আর্থিক সহায়তা তুলে দেন। তিনি পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে হত্যাকাণ্ডের তীব্র নিন্দা প্রকাশ করেন।
তিনি বলেন—
“হত্যাকারী যেই হোক, দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।”
তিনি আরও বলেন,
“কাহালু–নন্দীগ্রামে কোনো ধরনের সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করতে দেওয়া হবে না।”
এ বিষয়ে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান। স্থানীয় বাসিন্দারাও ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি