কাহালু (বগুড়া) প্রতিনিধি:নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেনকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে কাহালু উপজেলা স্বেচ্ছাসেবক দল। সম্প্রতি এক সৌজন্য সাক্ষাতে উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ তার হাতে ফুলের তোড়া তুলে দিয়ে শুভকামনা জানান।
এ সময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, সদস্য সচিব ফাহিম আহমেদ সুমন, যুগ্ম আহ্বায়ক নাইফ জিলাদার, মোরশেদুল ইসলাম রবি সহ বিভিন্ন ইউনিয়নের আহ্বায়ক ও সদস্য সচিববৃন্দ।
নেতৃবৃন্দ বলেন, নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন এলাকার উন্নয়ন ও জনগণের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন—এটাই তাদের প্রত্যাশা। তারা তার সুস্বাস্থ্য ও সফলতা কামনা করেন।
সংসদ সদস্য মোশারফ হোসেন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, দলীয় ঐক্য ও জনগণের সমর্থন নিয়েই কাহালুর সার্বিক উন্নয়নে কাজ করতে চান তিনি।