• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
জুলাই-আগস্ট ছাত্র- জনতার গণঅভ্যুত্থান ও বাংলাদেশের সাংস্কৃতিক জাগরণ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত।  কুয়েট সংলগ্ন এলাকায় ‘রাতুল একাডেমি’র তৃতীয় শাখার উদ্বোধন সময় থাকতে ভালো হয়ে যান, শালীন রাজনীতি করুন—নাসির উদ্দিন পাটোয়ারীকে এস এম রবির কঠোর বার্তা” পাঁচবিবিতে মেয়র পদপ্রার্থী শামীম হোসেন মন্ডলের নির্বাচনী সভা অনুষ্ঠিত বগুড়া ধুনটে হামলা, মারধর ও ৫৫ হাজার টাকা লুটের মামলায় গ্রেপ্তার এক প্রেমের সম্পর্কের পর বিয়ে, অর্থ আত্মসাৎ, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে স্বামীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ   পাঁচবিবিতে সুবিধাবঞ্চিত নারীদের স্বাবলম্বী করতে এসডিএসের গরু বিতরণ বছরের শেষের দিকে তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাব: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানে চাঁদপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন কাহালুতে মাতৃদুগ্ধ পান নিশ্চিত করতে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান এমপি মোশারফ হোসেনের

বগুড়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি নক আউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

Reporter Name / ১৫৯ Time View
Update : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

সদর উপজেলা প্রতিনিধি বগুড়াঃ বগুড়ার মাটিডালী পশ্চিমপাড়া এলাকায় আরাফাত রহমান কোকোর স্মৃতি ফুটবল নক-আউট টুর্নামেন্ট–২০২৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল ৩টায় বগুড়া শহরের মাটিডালী খেলার মাঠে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এ ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় মুখোমুখি হয় এরুলিয়া একাদশ বনাম ধরমপুর জিলাদারপাড়া স্পোর্টস এন্ড সোশ্যাল ক্লাব। ধরমপুর জিলাদারপাড়া স্পোর্টস এন্ড সোশ্যাল ক্লাব ১-০ গোলে এরুলিয়া একাদশকে পরাজিত করে জয় লাভ করে। খেলা শেষে দর্শকদের বিপুল করতালির মধ্যে বিজয়ী দলকে ট্রফি ও খাসি প্রদান করা হয়।

ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন ১৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইকবাল হোসেন রাজু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদা সম্মতি দিয়েছিলেন বগুড়া জেলা যুবদলের সাবেক সভাপতি সিপার আল বখতিয়ার।

বিএনপি নেতা রকি আহমেদ চাঁনের সঞ্চালনায় এবং ১৭ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান ও সাবেক যুগ্মসাধারণ সম্পাদক নজরুল ইসলামের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বগুড়া জেলা শাখা সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ বাবু, ১৭ নম্বর ওয়ার্ড বিএনপির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক তাজউদ্দিন আহমেদ সুমন, সহ সভাপতি মাহফুজ, কিয়া জুয়েলার্সের সত্ত্বাধিকারী আউয়াল হোসেন।

আরোও উপস্থিত ছিলেন বিএনপি নেতা রনজু প্রাং, মোফা, রাশেদ, যুবনেতা ডিএসপি রায়হান,চয়ন মমি, মোকছেদুল, একলাস, সাগর, রুবেল, মোহন, পায়েলসহ অত্র এলাকার ক্রীড়ানুরাগী ব্যক্তিবর্গ।

 

বিশেষ অতিথির বক্তব্যে জনাব মোঃ ফিরোজ আহমেদ (বাবু) বলেন, “তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। আরাফাত রহমান কোকোর স্মরণে আয়োজিত এই টুর্নামেন্ট যুবসমাজকে খেলাধুলায় আরও উৎসাহিত করবে।”

সভাপতির বক্তব্যে জনাব মোঃ ইকবাল হোসেন রাজু বলেন, “এ ধরনের টুর্নামেন্ট নিয়মিত আয়োজন করা হলে স্থানীয় প্রতিভাবান খেলোয়াড়রা জাতীয় পর্যায়ে উঠে আসার সুযোগ পাবে।”

খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করা হয়। পুরো আয়োজনটি সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হওয়ায় আয়োজকদের প্রতি সন্তোষ প্রকাশ করেন উপস্থিত দর্শকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd