• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
জুলাই-আগস্ট ছাত্র- জনতার গণঅভ্যুত্থান ও বাংলাদেশের সাংস্কৃতিক জাগরণ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত।  কুয়েট সংলগ্ন এলাকায় ‘রাতুল একাডেমি’র তৃতীয় শাখার উদ্বোধন সময় থাকতে ভালো হয়ে যান, শালীন রাজনীতি করুন—নাসির উদ্দিন পাটোয়ারীকে এস এম রবির কঠোর বার্তা” পাঁচবিবিতে মেয়র পদপ্রার্থী শামীম হোসেন মন্ডলের নির্বাচনী সভা অনুষ্ঠিত বগুড়া ধুনটে হামলা, মারধর ও ৫৫ হাজার টাকা লুটের মামলায় গ্রেপ্তার এক প্রেমের সম্পর্কের পর বিয়ে, অর্থ আত্মসাৎ, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে স্বামীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ   পাঁচবিবিতে সুবিধাবঞ্চিত নারীদের স্বাবলম্বী করতে এসডিএসের গরু বিতরণ বছরের শেষের দিকে তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাব: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানে চাঁদপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন কাহালুতে মাতৃদুগ্ধ পান নিশ্চিত করতে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান এমপি মোশারফ হোসেনের

চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে ১০ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

Reporter Name / ১৬৫ Time View
Update : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের প্রয়াত শিক্ষক প্রফেসর মুসলিমা খাতুনের স্মরণে ১০ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর মাঝে আর্থিক বৃত্তি প্রদান করা হয়েছে। রবিবার (২৮ ডিসেম্বর) সকাল ১১টায় কলেজের শিক্ষক মিলনায়তনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই বৃত্তি প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার। এসময় প্রয়াত প্রফেসর মুসলিমা খাতুনের পরিবার-পরিজন ও আত্মীয়স্বজনরা উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ তুলে দেন। বক্তারা বলেন, প্রফেসর মুসলিমা খাতুন ছিলেন একজন নিবেদিতপ্রাণ শিক্ষক। শিক্ষার্থীদের প্রতি তার আন্তরিকতা ও মানবিক দৃষ্টিভঙ্গি আজও কলেজের সকলের কাছে স্মরণীয়। তার স্মৃতির উদ্দেশ্যে এই বৃত্তি ব্যবস্থা ভবিষ্যতেও চালু থাকবে বলে আশা প্রকাশ করা হয়।

অনুষ্ঠান শেষে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা এমন উদ্যোগের জন্য প্রয়াত শিক্ষকের পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd