• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
জুলাই-আগস্ট ছাত্র- জনতার গণঅভ্যুত্থান ও বাংলাদেশের সাংস্কৃতিক জাগরণ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত।  কুয়েট সংলগ্ন এলাকায় ‘রাতুল একাডেমি’র তৃতীয় শাখার উদ্বোধন সময় থাকতে ভালো হয়ে যান, শালীন রাজনীতি করুন—নাসির উদ্দিন পাটোয়ারীকে এস এম রবির কঠোর বার্তা” পাঁচবিবিতে মেয়র পদপ্রার্থী শামীম হোসেন মন্ডলের নির্বাচনী সভা অনুষ্ঠিত বগুড়া ধুনটে হামলা, মারধর ও ৫৫ হাজার টাকা লুটের মামলায় গ্রেপ্তার এক প্রেমের সম্পর্কের পর বিয়ে, অর্থ আত্মসাৎ, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে স্বামীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ   পাঁচবিবিতে সুবিধাবঞ্চিত নারীদের স্বাবলম্বী করতে এসডিএসের গরু বিতরণ বছরের শেষের দিকে তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাব: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানে চাঁদপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন কাহালুতে মাতৃদুগ্ধ পান নিশ্চিত করতে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান এমপি মোশারফ হোসেনের

কুমিল্লা বুড়িচংয়ে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

Reporter Name / ১৬৯ Time View
Update : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধিঃকুমিল্লা বুড়িচংয়ের পাচোড়া সিন্ধুরী পুল এলাকায় ড্রাম ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী আক্তার হোসেন নামের এক ইন্স্যুরেন্স্য কর্মকতা নিহত হয়েছেন।

রবিবার (২৮ ডিসেম্বর) দুপুর আনুমানিক ১টার দিকে উপজেলার পাচোড়া সিন্দুরী পুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল আরোহী মোঃ আক্তার হোসেন (৪৮) উপজেলার বাকশীমূল ইউনিয়ন এর ছিনাইয়া গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে। তিনি হল ইন্স্যুরেন্স কর্মকর্তা।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, রবিবার দুপুরে বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়ন এর কুমিল্লা-সালদা সড়কের পাচোড়া সিন্দূরী পুল এলাকায় বেপরোয়া গতির মাটিবাহী ড্রাম ট্রাক একটি মোটরসাইকেলকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে মর্মান্তিক মৃত্যু হয়। পরে স্হানীয়রা থানা পুলিশকে খবর পাঠায়। খবর পেয়ে থানার উপ-পরিদর্শক আব্দুল আলীর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে ঘটনাস্থল পরিদর্শন শেষে নিহতের লাশ উদ্বার করে থানায় নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আইনি প্রকিয়া শেষে নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক মাটিবাহী ড্রাম ট্রাক সনাক্তের চেষ্টা ও আটকের অভিযান অব্যহৃত চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd