• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
জুলাই-আগস্ট ছাত্র- জনতার গণঅভ্যুত্থান ও বাংলাদেশের সাংস্কৃতিক জাগরণ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত।  কুয়েট সংলগ্ন এলাকায় ‘রাতুল একাডেমি’র তৃতীয় শাখার উদ্বোধন সময় থাকতে ভালো হয়ে যান, শালীন রাজনীতি করুন—নাসির উদ্দিন পাটোয়ারীকে এস এম রবির কঠোর বার্তা” পাঁচবিবিতে মেয়র পদপ্রার্থী শামীম হোসেন মন্ডলের নির্বাচনী সভা অনুষ্ঠিত বগুড়া ধুনটে হামলা, মারধর ও ৫৫ হাজার টাকা লুটের মামলায় গ্রেপ্তার এক প্রেমের সম্পর্কের পর বিয়ে, অর্থ আত্মসাৎ, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে স্বামীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ   পাঁচবিবিতে সুবিধাবঞ্চিত নারীদের স্বাবলম্বী করতে এসডিএসের গরু বিতরণ বছরের শেষের দিকে তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাব: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানে চাঁদপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন কাহালুতে মাতৃদুগ্ধ পান নিশ্চিত করতে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান এমপি মোশারফ হোসেনের

কালাইয়ে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

Reporter Name / ১৪৯ Time View
Update : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

জয়পুরহাট প্রতিনিধি শ্রী রাম বাবু বর্মনঃজয়পুরহাটের কালাই উপজেলায় প্রশাসনের উদ্যোগে দুস্থ, অসহায় ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গত কয়েকদিন ধরে তীব্র শীত ও ঘন কুয়াশায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ায় শীতার্ত মানুষের কষ্ট লাঘবে এই মানবিক উদ্যোগ নেওয়া হয়। কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার বিভিন্ন এলাকার দুস্থ ও অসহায় মানুষের হাতে কম্বল তুলে দেন কালাই উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) জনাব শামীম আরা।

এ সময় ইউএনও শামীম আরা বলেন, “শীতের তীব্রতায় অসহায় মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব করাই আমাদের মূল লক্ষ্য। সরকার সব সময় সাধারণ মানুষের পাশে আছে, বিশেষ করে শীতার্তদের সহায়তায় উপজেলা প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

স্থানীয়রা উপজেলা প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, প্রচণ্ড শীতে কম্বল পেয়ে তারা অনেক উপকৃত হয়েছেন।

উল্লেখ্য, জয়পুরহাটের কালাই উপজেলায় গত কয়েকদিন ধরে প্রচণ্ড শীত ও কুয়াশার কারণে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। এমন পরিস্থিতিতে উপজেলা প্রশাসনের এই উদ্যোগ শীতার্ত মানুষের মাঝে স্বস্তি ফিরিয়ে এনেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd