• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কাহালুতে মরহুম জাহাঙ্গীর আলম খানের তৃতীয় মৃত্যুবার্ষিকী স্মরণে  ফ্রি মেডিকেল ক্যাম্প কাহালু পৌরসভার ১নং ওয়ার্ডে কাউন্সিলর পদে আলোচনায় আজিজুল ইসলাম মাদকবিরোধী বিশেষ অভিযানে বগুড়া ধুনটে ২ জন গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান কাহালুতে ওলামা দলের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা কাহালুর সালাম সরদার বগুড়া জেলা তাঁতীদলের সহ-সভাপতি নির্বাচিত কুসুম্বায় চেয়ারম্যান প্রার্থী আরিফের মোটরসাইকেল শোভাযাত্রা কাহালুতে মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ স্বেচ্ছাসেবক দলের দুই নেতার ব্যতিক্রমী উদ্যোগ কর্মকর্তা অনুপস্থিত, বন্ধ পরিবার পরিকল্পনা সেবা শৌলমারীতে ভোগান্তিতে জনগণ দামুড়হুদা জুড়ানপুরে বাল্য বিবাহের আয়োজন করায় দুই পরিবারকে জরিমানা কাহালু পৌর সদরে ইসলামিয়া হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের শুভ উদ্বোধন, 

ঢাকার আশুলিয়ার ডাকু হেলাল পুলিশের পোশাক পড়ে ছিনতাই করতো : ছিনতাইকারী ডাকু গ্রেফতার 

Reporter Name / ৩৫৩ Time View
Update : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

মোঃ মোরশেদুল ইসলাম রবি বগুড়াঃ বগুড়ার মহাস্থান ফিলিং স্টেশন এলাকায় পুলিশ পরিচয়ে তল্লাশি ও চালককে জিম্মি করে প্রাইভেটকার ছিনতাই ঘটনায় জড়িত এজ জনকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ। লুন্ঠিত সাদা রংয়ের টয়োটা এক্সিও ফিল্টার প্রাইভেটকার উদ্ধার করা হয়।

গতকাল শুক্রবার বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আতোয়ার রহমান। গত বৃহস্পতিবার ঢাকার আশুলিয়া ধলপুর এলাকায় অভিযান চালায় ডিবি। গ্রেফতারকৃত হেলাল আহমেদ (৪৫) আশুলিয়ার ডাকু হেলাল নামে পরিচিত। দক্ষিণ গাজিরচট এলাকার আবুল কালামের ছেলে। তার মালিকানাধীন গ্যারেজ থেকে প্রাইভেটকার উদ্ধার করা হয়।

গত (৯ ডিসেম্বর) দিন গত রাতে, সদর উপজেলার গোকুল উত্তরপাড়া মহাস্থান ফিলিং স্টেশন এলাকায় বিশ্রাম করছিলেন চালক। আকস্মিক ভাবে ৭ জনের একটি ডাকাতদল পুলিশ পরিচয়ে তার প্রাইভেটকার তল্লাশি করে। জিম্মি করে প্রাইভেটকার ছিনতাই করে নিয়ে যায়। চালককে জোরপূর্বক একটি মাইক্রোতে তুলে নিয়ে বেধড়ক মারপিট করে। রংপুরের মিঠাপুকুর থানা এলাকায় তাকে ফেলে দিয়ে যায়।

এ বিষয়ে বগুড়া সদর থানায় মামলা দায়ের হয়। জেলা গোয়েন্দার ডিবি’র একটি টিম তথ্য প্রযুক্তির সহায়তায় তদন্তে ঘটনার সত্যতা পাওয়া। পরে ডাকু হেলালের সম্পৃক্ততার তথ্য নিশ্চিত হয়ে, বগুড়াসহ বিভিন্ন জেলায় বিশেষ অভিযান চালায় ডিবি। ডাকাতির সঙ্গে জড়িতসহ অন্য আসামীদের গ্রেফতার ও লুন্ঠিত মালামাল উদ্ধারে অভিযান চলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd