• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কাহালুতে মরহুম জাহাঙ্গীর আলম খানের তৃতীয় মৃত্যুবার্ষিকী স্মরণে  ফ্রি মেডিকেল ক্যাম্প কাহালু পৌরসভার ১নং ওয়ার্ডে কাউন্সিলর পদে আলোচনায় আজিজুল ইসলাম মাদকবিরোধী বিশেষ অভিযানে বগুড়া ধুনটে ২ জন গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান কাহালুতে ওলামা দলের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা কাহালুর সালাম সরদার বগুড়া জেলা তাঁতীদলের সহ-সভাপতি নির্বাচিত কুসুম্বায় চেয়ারম্যান প্রার্থী আরিফের মোটরসাইকেল শোভাযাত্রা কাহালুতে মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ স্বেচ্ছাসেবক দলের দুই নেতার ব্যতিক্রমী উদ্যোগ কর্মকর্তা অনুপস্থিত, বন্ধ পরিবার পরিকল্পনা সেবা শৌলমারীতে ভোগান্তিতে জনগণ দামুড়হুদা জুড়ানপুরে বাল্য বিবাহের আয়োজন করায় দুই পরিবারকে জরিমানা কাহালু পৌর সদরে ইসলামিয়া হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের শুভ উদ্বোধন, 

ঈশ্বরদীতে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার যুবক

Reporter Name / ৩০৩ Time View
Update : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

মোঃ জাহাঙ্গীর আলম( ঈশ্বরদী) পাবনাঃদুইটি অবৈধ আগ্নেয়াস্ত্রসহ ঈশ্বরদীতে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (৯ই ডিসেম্বর) দিবাগত গভীর রাতে পাকশী ইউনিয়নের দিয়াড় বাঘইল ক্লাবমোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত হোসাইন মোহাম্মদ জিৎ (১৯) দিয়াড় বাঘইল ক্লাবমোড় এলাকার লালু মালিথার ছেলে।

ডিবি সূত্রে জানাযায়, পাবনা জেলা পুলিশ সুপার আনোয়ার জাহিদের সার্বিক দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মশিউর রহমান মন্ডল ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) রেজিনুর রহমানের তত্ত্বাবধানে বিশেষ এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে গ্রেফতারকৃত জিৎ-এর বাড়িতে তল্লাশি চালিয়ে দশ চেম্বারবিশিষ্ট একটি রিভলবার এবং একটি ওয়ান শুটারগান উদ্ধার করেন পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে অস্ত্রসহ আটক করা হয় তাকে।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুজ্জামান জানান, গ্রেপ্তার হোসাইন মোহাম্মদ জিৎ এর বিরুদ্ধে থানায় মামলা দায়ের হলেও মামলাটি তদন্তের জন্য তিনি এখনো ডিবি পুলিশের হেফাজতে আছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd