• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
জুলাই-আগস্ট ছাত্র- জনতার গণঅভ্যুত্থান ও বাংলাদেশের সাংস্কৃতিক জাগরণ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত।  কুয়েট সংলগ্ন এলাকায় ‘রাতুল একাডেমি’র তৃতীয় শাখার উদ্বোধন সময় থাকতে ভালো হয়ে যান, শালীন রাজনীতি করুন—নাসির উদ্দিন পাটোয়ারীকে এস এম রবির কঠোর বার্তা” পাঁচবিবিতে মেয়র পদপ্রার্থী শামীম হোসেন মন্ডলের নির্বাচনী সভা অনুষ্ঠিত বগুড়া ধুনটে হামলা, মারধর ও ৫৫ হাজার টাকা লুটের মামলায় গ্রেপ্তার এক প্রেমের সম্পর্কের পর বিয়ে, অর্থ আত্মসাৎ, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে স্বামীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ   পাঁচবিবিতে সুবিধাবঞ্চিত নারীদের স্বাবলম্বী করতে এসডিএসের গরু বিতরণ বছরের শেষের দিকে তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাব: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানে চাঁদপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন কাহালুতে মাতৃদুগ্ধ পান নিশ্চিত করতে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান এমপি মোশারফ হোসেনের

হাদীকে গুলি করার প্রতিবাদে চান্দিনা বিএনপি ও অঙ্গসংগঠনের প্রতিবাদ সভা ও মিছিল অনুষ্ঠিত । 

Reporter Name / ৩৫০ Time View
Update : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫

এ কে এম আজাদ (চান্দিনাঃকুমিল্লার চান্দিনা উপজেলায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে এক প্রতিবাদ সভা ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। চান্দিনা উপজেলা বিএনপির সভাপতি আতিকুল আলম শাওন এর নেতৃত্বে । প্রতিবাদ মিছিলে চান্দিনা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করেন। মিছিলটি চান্দিনা পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে, চান্দিনা বিএনপি পার্টি অফিসের সামনে শেষ করেন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে আজ দুপুরে এবং গত ০৫ নভেম্বর ২০২৫ তারিখে চট্টগ্রাম-৮ আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রার্থী ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাকে গণসংযোগকালে সন্ত্রাসীদের গুলিবর্ষণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। একই সঙ্গে এসব ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দুষ্কৃতিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন—চান্দিনা উপজেলা বিএনপির সভাপতি আতিকুল আলম শাওন, সাধারণ সম্পাদক কাজী আরশাদ, চান্দিনা পৌর বিএনপির সভাপতি এ বি এম সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহ মো. আলমগীর খান, চান্দিনা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ডা. সাইফুল্লাহ বাপ্পি, যুবদল নেতা মাওলানা আবুল খায়ের, উপজেলা কৃষক দল আহ্বায়ক মো. মফিজুল ইসলাম ও কেরনখাল ইউনিয়ন বিএনপি সহ-সভাপতি মো: আবুল হোসেন চৌধুরী, চান্দিনা উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, তাতি দল, ছাত্রদল এবং অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক। প্রতিবাদ মিছিল শেষে চান্দিনা উপজেলা বিএনপির সভাপতি আতিকুল আলম শাওন সংক্ষিপ্ত বক্তব্য আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ মিছিলের সমাপ্তি ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd