• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
জুলাই-আগস্ট ছাত্র- জনতার গণঅভ্যুত্থান ও বাংলাদেশের সাংস্কৃতিক জাগরণ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত।  কুয়েট সংলগ্ন এলাকায় ‘রাতুল একাডেমি’র তৃতীয় শাখার উদ্বোধন সময় থাকতে ভালো হয়ে যান, শালীন রাজনীতি করুন—নাসির উদ্দিন পাটোয়ারীকে এস এম রবির কঠোর বার্তা” পাঁচবিবিতে মেয়র পদপ্রার্থী শামীম হোসেন মন্ডলের নির্বাচনী সভা অনুষ্ঠিত বগুড়া ধুনটে হামলা, মারধর ও ৫৫ হাজার টাকা লুটের মামলায় গ্রেপ্তার এক প্রেমের সম্পর্কের পর বিয়ে, অর্থ আত্মসাৎ, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে স্বামীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ   পাঁচবিবিতে সুবিধাবঞ্চিত নারীদের স্বাবলম্বী করতে এসডিএসের গরু বিতরণ বছরের শেষের দিকে তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাব: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানে চাঁদপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন কাহালুতে মাতৃদুগ্ধ পান নিশ্চিত করতে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান এমপি মোশারফ হোসেনের

চোখের পানি ধরে রাখতে না পেরে অনেকে কেঁদে ফেললো

Reporter Name / ৩৫৫ Time View
Update : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫

উখিয়া প্রতিনিধিঃউখিয়া উপজেলার “দি-স্পীড ম্যান” খ্যাত উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরীর বিদায় অনুষ্ঠানে বিদায়ী অতিথির বক্তব্য শুনে ভারাক্রান্ত মনে আবেগাপ্লুত হয়ে উপস্থিতি অতিথির মধ্যে অনেকে চোখের জল ধরে রাখতে না পেরে কেঁদে ফেললেন। ১২ ডিসেম্বর রাত ৯ টায় অফিসার্স ক্লাবের হল রুমে উখিয়া উপজেলা প্রশাসন কতৃক আয়োজিত নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরীর বদলি জনিত বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জারিন তাসমিন তাসিন সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা উখিয়া উপজেলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: ছৈয়দ হোসেন, উপজেলা শিক্ষা অফিসার আশরাফুল ইসলাম সিরাজী সহ প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উখিয়া উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা মোছাম্মদ হাবীবা জাহান।পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে বক্তব্য রাখেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী তিনি দীর্ঘক্ষণ বক্তব্য রাখেন উপস্থিত সকলের কাছে তার অসমাপ্ত কর্মকাণ্ড সমাপ্ত করতে না পারার জন্য দু:খ প্রকাশ করেন।যে কাজ গুলো তিনি করে যেতে পেরেছেন সবার সহযোগিতায় তা এগিয়ে নেওয়ার জন্য আহবান জানান। উক্ত অনুষ্ঠানে ৩০ জন সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা মনের অভিব্যক্তি প্রকাশ করেন। বক্তরা বলে এমন একজন আদর্শবান কর্মকর্তা আমরা আগে দেখিনি শিক্ষা ও সামাজিক ক্ষেত্রে অগ্রণী ভুমিকা পালন যেন স্যারের অপরিহার্য দায়িত্ব হিসেবে ওনার কাধে এসে পড়েছিল। এমন একজন কর্মঠ, বুদ্ধিবিচক্ষণ কর্মকর্তা হারিয়ে আমরা হতবিহ্বল! আমরা স্যারের কর্মময় জীবনের উত্তর উত্তর সম্মৃদ্ধি কামনা করি স্যার বাংলাদেশের যে প্রান্তে যাবে সেই প্রান্ত আলোকিত হবে সেটা আমরা বিশ্বাস করি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উখিয়া উপজেলা ডাকঘর কর্মকর্তা এস,এম জসিম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd