• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কাহালুতে ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন কাহালুতে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার বগুড়ার মোট জিপিএ-৫-এর ৫৭ শতাংশই সরকারি আজিজুল হক কলেজের দখলে কাহালু থানা গোলঘরে সকাল থেকে সন্ধ্যা, নামধারী সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানির অভিযোগ! সারিয়াকান্দিতে ক্রয়কৃত জমি দখল ও খাস জমি দিয়ে মেটানোর অভিযোগ: তিন ভাইয়ের বিরুদ্ধে প্রাণনাশের হুমকি ‎ মাদক সেবনের টাকার জোগান দিতে চাপ, ধারদেনা ও নির্যাতনের অভিযোগে থানায় লিখিত অভিযোগ কাহালুর কালাই ইউপি নির্বাচনে নতুন মুখ বিএনপি নেতা আব্দুস সবুর খাঁন, ভোটারদের মাঝে বাড়ছে আলোচনা কাহালু উপজেলা পরিষদের সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদ তালুকদারের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা কাহালু উপজেলা পরিষদের সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহিনুর আলম শাহিন মোল্লার শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা নবীনগরের মহেশপুরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫, গ্রেপ্তার ৪

কাহালুতে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

Reporter Name / ১৫ Time View
Update : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

কাহালুতে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

কাহালু (বগুড়া) প্রতিনিধি:বগুড়ার কাহালুতে মাদকবিরোধী পৃথক অভিযানে চারজনকে গ্রেপ্তার করেছে কাহালু থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ৯০ পিস ট্যাপেন্টাডল ১০০ মিলিগ্রাম ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ২ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়েছে।

 

পুলিশ সূত্রে জানা যায়, গত ৩ নভেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে কাহালু থানার পুলিশ সদস্যরা মুরইল ইউনিয়নের দরগাহাট বাজার ও বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তিনজনকে আটক করা হয়। তারা হলেন মোঃ স্বপন শেখ (৩২), মোঃ মামুন শেখ (৩০) ও মোঃ রবিউল ইসলাম (৪৫)।

 

পরে তাদের দেহ তল্লাশি করে পৃথকভাবে ১৩০, ১০০ ও ২০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ২ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়।

 

অন্যদিকে, একই দিনে পৃথক আরেকটি অভিযানে কাহালু থানাধীন ডেপুইল মধ্যপাড়া এলাকার বটতলা ব্রিজের ওপর থেকে মোঃ আবু মুসা রুমন (৩১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার মোঃ ইউসুফ আলীর ছেলে। তার কাছ থেকে ৯০ পিস ট্যাপেন্টাডল ১০০ মিলিগ্রাম ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে সোপর্দ করা হয়েছে।

 

মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কাহালু থানা পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd