• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কাহালুতে মরহুম জাহাঙ্গীর আলম খানের তৃতীয় মৃত্যুবার্ষিকী স্মরণে  ফ্রি মেডিকেল ক্যাম্প কাহালু পৌরসভার ১নং ওয়ার্ডে কাউন্সিলর পদে আলোচনায় আজিজুল ইসলাম মাদকবিরোধী বিশেষ অভিযানে বগুড়া ধুনটে ২ জন গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান কাহালুতে ওলামা দলের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা কাহালুর সালাম সরদার বগুড়া জেলা তাঁতীদলের সহ-সভাপতি নির্বাচিত কুসুম্বায় চেয়ারম্যান প্রার্থী আরিফের মোটরসাইকেল শোভাযাত্রা কাহালুতে মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ স্বেচ্ছাসেবক দলের দুই নেতার ব্যতিক্রমী উদ্যোগ কর্মকর্তা অনুপস্থিত, বন্ধ পরিবার পরিকল্পনা সেবা শৌলমারীতে ভোগান্তিতে জনগণ দামুড়হুদা জুড়ানপুরে বাল্য বিবাহের আয়োজন করায় দুই পরিবারকে জরিমানা কাহালু পৌর সদরে ইসলামিয়া হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের শুভ উদ্বোধন, 

জলঢাকায় নিখোঁজ মহাবীরের কিশোর ভ্যানচালকের মরদেহ উদ্ধার এলাকায় চাঞ্চল্য

Reporter Name / ২১০ Time View
Update : শনিবার, ২৮ মার্চ, ২০২৬

মোঃ আল আমিন ইসলাম নীলফামারী প্রতিনিধি:নীলফামারীর জলঢাকায় মমিনুর ওরফে মহাবীর নামে এক কিশোর ভ্যানচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার কাঁঠালী ইউনিয়নের দিনাজপুর ক্যানেলের পাশের ধান ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে পথচারীরা কাঁঠালী ইউনিয়নের ওই ক্যানেল সংলগ্ন ধান ক্ষেতে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশ কে খবর দেয়। খবর পেয়ে জলঢাকা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। নিহত কিশোর মমিনুর ওরফে মহাবীর পেশায় একজন ভ্যানচালক ছিলো প্রথমে সাধারণ মানুষ জন না বুঝে তাকে বাড়িতে নিয়ে যায়, পরক্ষণে ঘটনার বেগতিক দেখে ঘটনাস্থল পরিদর্শন করেন নীলফামারী জেলা পুলিশ সুপার, ও অতিরিক্ত পুলিশ সুপার ফারুক হাসান, এবং জলঢাকা থানার অফিসার ইনচার্জ নাজমুল আলম, সহ তারা এলাকায় সাধারণ মানুষদের মধ্যে সচেতন মূলক বক্তব্য দিয়ে লাশটি নীলফামারী লাশ মর্গে নিয়ে যান ময়নাতদন্তের জন্য।

ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিবর্গ

মরদেহ উদ্ধারের সময় স্থানীয় নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন জলঢাকা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরী এবং উপজেলা যুবদলের সদস্য সচিব শাহিনুর রহমান বাবু।

এছাড়াও উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইনী সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন নীলফামারী জেলা কমিটির সভাপতি, ও সাধারণ সম্পাদক,

এলাকাবাসীর দাবি

কিশোর মহাবীরের এমন রহস্যজনক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় এলাকাবাসী ও নিহতের স্বজনরা একে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেছেন। তারা দ্রুততম সময়ের মধ্যে এই ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd