কাহালুতে উত্তরসূরী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ৬০ অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
বগুড়ার কাহালু উপজেলায় উত্তরসূরী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে গরীব ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (০৯ মার্চ ২০২৬) কাহালুতে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে প্রথম ধাপে ৬০টি গরীব ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা নির্বাহী অফিসার জনাব কাশপিয়া তাসরিন।
এসময় উপস্থিত ছিলেন উত্তরসূরী স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি আতিক মাহমুদ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, কোষাধ্যক্ষ মেহেদী হাসান, সদস্য বৃষ্টি পারভীন, রাবেয়া, মিশন, সুরাইয়া, আহসান হাবীব, শাকিল, সিফাউর, ফুয়াদ, আফসানা, সুমনা, মারদিয়া সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
আয়োজকরা জানান, প্রথম ধাপে ৬০টি পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে কাহালু উপজেলার প্রতিটি গ্রামে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী পৌঁছে দেওয়া হবে ইনশাআল্লাহ।