• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
নওগাঁর মান্দায় বৈদ্যপুর বাজার বণিক সমিতির নির্বাচন সম্পন্ন, আফাজ উদ্দিন সভাপতি রাজু আহাম্মদ সাধারণ সম্পাদক কাহালু উপজেলা ও পৌর যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা বগুড়া আদমদীঘিতে গাঁজা ও চোলাইমদসহ ৩ জন গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান-মেম্বার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হলেন কাহালুর গোলাম রব্বানী আকন্দ বাংলাদেশে প্রথম উদ্যোগ: জুলাই যোদ্ধাদের সেবায় অবদানের স্বীকৃতিতে কাহালু স্বাস্থ্য কমপ্লেক্সের সিহাব মিঞাকে বিশেষ সম্মাননা বগুড়ায় ব্যবসা সম্প্রসারণে এশিয়া কুল কোম্পানির জরুরি নিয়োগ, ডিলার ও সেলস ম্যান নেওয়া হবে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের অভিযোগ: ঢাকায় গ্রেপ্তার বহিষ্কৃত ও বিতর্কিত এনসিপি নেতা গাজী সালাউদ্দিন কাহালু ইউপি নির্বাচন ঘিরে আলোচনার কেন্দ্রে সাবেক ছাত্রনেতা সাব্বির আহমেদ শুভ গ্রাম আদালতে বগুড়ার শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান ছেলিম উদ্দিন; বীরকেদার ইউনিয়ন এখন জেলার অনুসরণীয় মডেল এমপি মোশারফ হোসেনের উদ্যোগে নন্দীগ্রামের শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে ৬৫ লাখ টাকার অনুদান

বগুড়া জেলা ছাত্রদলের উদ্যোগএতিমখানায় ইফতার সামগ্রী বিতরণ করলেন জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান

Reporter Name / ১৪২ Time View
Update : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬

বগুড়া জেলা ছাত্রদলের উদ্যোগএতিমখানায় ইফতার সামগ্রী বিতরণ করলেন জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান

বগুড়ায় ব্যতিক্রমী মানবিক উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ ছাত্রদল জেলা শাখা। ইফতার মাহফিল আয়োজনের পরিবর্তে সমাজের অবহেলিত এতিম শিশুদের মুখে হাসি ফোটাতে বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে।

এরই ধারাবাহিকতায় আজ ৯ রমজান সাবগ্রাম এলাকায় দারুল উলুম মাহমুদিয়া হাফেজিয়া মাদ্রাসায় ইফতার সামগ্রী বিতরণ করেন, বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান। তিনি বলেন, রমজান মাস সংযম ও সহমর্মিতার শিক্ষা দেয়। এই শিক্ষাকে বাস্তবে রূপ দিতে আমরা ইফতার মাহফিলের পরিবর্তে এতিম শিশুদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

স্থানীয়রা ছাত্রদলের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এ ধরনের কার্যক্রম সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দেয় এবং অসহায়দের প্রতি দায়িত্ববোধ জাগ্রত করে।

এ কর্মসূচির নেতৃত্ব দেন জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি মাহাবুবুর মুন্না ও সহ-সভাপতি আরিফুল ইসলাম।

বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল মুরগির মাংস, খেজুর, চিনি, ছোলা, ডাল, তেল, সেমাইসহ নিত্যপ্রয়োজনীয় ইফতার উপকরণ। এর ফলে সংশ্লিষ্ট এতিমখানার শিশুদের পুরো রমজান মাসের ইফতার ব্যবস্থায় সহায়তা মিলবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি মশিউর রহমান, রুহুল আমিন, শরিফুল ইসলাম নিরব; যুগ্ম সাধারণ সম্পাদক আহনাফ রেদোয়ান, আশিকুর রহমান সম্রাট, এস এম জাকির হাসান, মোহর হাসান, নাহিদ হাসান, নাঈম হাসান সহ সাধারণ সম্পাদক মুহিব হাসান, জিতু সরকার, সহ-সাংগঠনিক সম্পাদক সামিউল ইসলাম স্বপ্ন, ক্রীড়া বিষয়ক সম্পাদক সাগর হাসান; শহর ছাত্রদলের সাধারণ সম্পাদক আতিকুর রহমান রিমন, সহ-সভাপতি শাহাদাৎ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত হোসেন, সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের আহ্বায়ক রজিবুল ইসলাম শাকিল, যুগ্ম আহ্বায়ক রিয়াজ আহমেদ, নাফিস আল মারফি, মোস্তাকিম হাসান, জিহাদ আহমেদ, সাব্বির আহমেদ, নাফিউল সীন, সরকারি শাহ সুলতান কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান হিরা, যুগ্ম আহ্বায়ক জাকিরুল ইসলাম, আবু হাসান, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রেদওয়ানুল ইসলাম আকিব, সদস্য সচিব আহসান হাবিব সাকিব, যুগ্ম আহ্বায়ক সবুজ মিয়া, রবিউল ইসলাম, ২০ নং ওয়ার্ড ছাত্রদলের আহ্বায়ক তুরাগ, ধুনট উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এম মেরাজুল ইসলাম (মিলন) সহ বগুড়া জেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd