• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কাহালু উপজেলা ও পৌর যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা বগুড়া আদমদীঘিতে গাঁজা ও চোলাইমদসহ ৩ জন গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান-মেম্বার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হলেন কাহালুর গোলাম রব্বানী আকন্দ বাংলাদেশে প্রথম উদ্যোগ: জুলাই যোদ্ধাদের সেবায় অবদানের স্বীকৃতিতে কাহালু স্বাস্থ্য কমপ্লেক্সের সিহাব মিঞাকে বিশেষ সম্মাননা বগুড়ায় ব্যবসা সম্প্রসারণে এশিয়া কুল কোম্পানির জরুরি নিয়োগ, ডিলার ও সেলস ম্যান নেওয়া হবে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের অভিযোগ: ঢাকায় গ্রেপ্তার বহিষ্কৃত ও বিতর্কিত এনসিপি নেতা গাজী সালাউদ্দিন কাহালু ইউপি নির্বাচন ঘিরে আলোচনার কেন্দ্রে সাবেক ছাত্রনেতা সাব্বির আহমেদ শুভ গ্রাম আদালতে বগুড়ার শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান ছেলিম উদ্দিন; বীরকেদার ইউনিয়ন এখন জেলার অনুসরণীয় মডেল এমপি মোশারফ হোসেনের উদ্যোগে নন্দীগ্রামের শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে ৬৫ লাখ টাকার অনুদান ফেক আইডির অপপ্রচারে থামবে না কণ্ঠ, অন্যায়ের বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকব রবি

পবিত্র রমজান উপলক্ষে পঞ্চগড় প্রশাসনের উদ্যোগে  ৬৫০ টাকায় গরুর মাংস বিক্রয় 

Reporter Name / ১৫৫ Time View
Update : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬

হাবিবা আক্তার হালিমা পঞ্চগড় জেলা প্রতিনিধি:পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ ও সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে পঞ্চগড় জেলা প্রশাসনের উদ্যোগে ন্যায্যমূল্যে গরুর মাংস বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। এ কর্মসূচির আওতায় প্রতি কেজি গরুর মাংস মাত্র ৬৫০ টাকায় বিক্রি করা হচ্ছে।

জেলা প্রশাসকের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত এই উদ্যোগের মাধ্যমে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নির্ধারিত পয়েন্টে ট্রাক ও অস্থায়ী স্টলের মাধ্যমে মাংস বিক্রি করা হচ্ছে। নিম্ন ও মধ্যম আয়ের মানুষ যাতে স্বল্পমূল্যে গরুর মাংস কিনতে পারেন, সেই লক্ষ্যেই এই কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রমজান মাসজুড়ে পর্যায়ক্রমে জেলার বিভিন্ন উপজেলায় এ কার্যক্রম পরিচালিত হবে। প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ গরু জবাই করে স্বাস্থ্যবিধি মেনে মাংস বিক্রি করা হচ্ছে এবং পুরো প্রক্রিয়া প্রশাসনের তত্ত্বাবধানে সম্পন্ন হচ্ছে।

এ সময় মাংস কিনতে আসা ক্রেতারা জেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানান। তারা বলেন, বাজারে যেখানে গরুর মাংসের দাম ৭৫০ থেকে ৮০০ টাকা বা তার বেশি, সেখানে ৬৫০ টাকায় মাংস কিনতে পারা তাদের জন্য অনেক স্বস্তির বিষয়।

জেলা প্রশাসক জানান, “রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা এবং সাধারণ মানুষের কষ্ট লাঘব করাই আমাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের জনবান্ধব কার্যক্রম অব্যাহত থাকবে।”

সচেতন মহল মনে করছেন, জেলা প্রশাসনের এ ধরনের উদ্যোগ বাজার নিয়ন্ত্রণে ইতিবাচক ভূমিকা রাখবে এবং সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd