• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
নওগাঁর মান্দায় বৈদ্যপুর বাজার বণিক সমিতির নির্বাচন সম্পন্ন, আফাজ উদ্দিন সভাপতি রাজু আহাম্মদ সাধারণ সম্পাদক কাহালু উপজেলা ও পৌর যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা বগুড়া আদমদীঘিতে গাঁজা ও চোলাইমদসহ ৩ জন গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান-মেম্বার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হলেন কাহালুর গোলাম রব্বানী আকন্দ বাংলাদেশে প্রথম উদ্যোগ: জুলাই যোদ্ধাদের সেবায় অবদানের স্বীকৃতিতে কাহালু স্বাস্থ্য কমপ্লেক্সের সিহাব মিঞাকে বিশেষ সম্মাননা বগুড়ায় ব্যবসা সম্প্রসারণে এশিয়া কুল কোম্পানির জরুরি নিয়োগ, ডিলার ও সেলস ম্যান নেওয়া হবে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের অভিযোগ: ঢাকায় গ্রেপ্তার বহিষ্কৃত ও বিতর্কিত এনসিপি নেতা গাজী সালাউদ্দিন কাহালু ইউপি নির্বাচন ঘিরে আলোচনার কেন্দ্রে সাবেক ছাত্রনেতা সাব্বির আহমেদ শুভ গ্রাম আদালতে বগুড়ার শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান ছেলিম উদ্দিন; বীরকেদার ইউনিয়ন এখন জেলার অনুসরণীয় মডেল এমপি মোশারফ হোসেনের উদ্যোগে নন্দীগ্রামের শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে ৬৫ লাখ টাকার অনুদান

কাহালু চারমাথা থেকে বাজার সিএনজি স্ট্যান্ড: ফুটপাত দখল ও অব্যবস্থাপনায় নিত্যদিনের যানজট

Reporter Name / ১৬৩ Time View
Update : রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬

কাহালু (বগুড়া) প্রতিনিধি:কাহালু চারমাথা থেকে বাজার সিএনজি স্ট্যান্ড পর্যন্ত সড়কে দীর্ঘদিন ধরে ফুটপাত দখল ও রাস্তার দুই পাশে অটোভ্যান-ইজিবাইক দাঁড় করিয়ে রাখার কারণে প্রতিনিয়ত তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। এতে চরম ভোগান্তিতে পড়ছেন পথচারী, শিক্ষার্থী ও সাধারণ যাত্রীরা। স্থানীয়দের অভিযোগ, এ অব্যবস্থাপনায় প্রশাসনের দৃশ্যমান কোনো উদ্যোগ নেই।

সড়কটির দুই পাশেই অস্থায়ী দোকান, ভ্যানগাড়ি ও ইজিবাইক সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকায় চলাচলের জন্য কার্যত অর্ধেক রাস্তা ব্যবহৃত হচ্ছে। ফলে সকাল ও বিকেলের ব্যস্ত সময়ে যানজট লেগেই থাকে। বিশেষ করে স্কুল-কলেজ ছুটির সময় শিক্ষার্থীদের নিরাপদে চলাচল করাই কঠিন হয়ে পড়ে।

একাধিক পথচারী জানান, ফুটপাত দখল হয়ে যাওয়ায় বাধ্য হয়ে তাদের মূল সড়ক দিয়ে হাঁটতে হয়। এতে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। বাজারমুখী ক্রেতা-বিক্রেতারাও যানজটে আটকে থেকে সময় ও অর্থের ক্ষতির শিকার হচ্ছেন।

স্থানীয় ব্যবসায়ীদের কেউ কেউ বলছেন, নির্দিষ্ট স্ট্যান্ড ও পার্কিং ব্যবস্থার অভাবেই চালকরা সড়কের পাশে গাড়ি দাঁড় করাতে বাধ্য হচ্ছেন। তবে সাধারণ মানুষের দাবি—ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে দ্রুত অভিযান পরিচালনা করে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে।

এলাকাবাসীর প্রত্যাশা, সংশ্লিষ্ট প্রশাসন দ্রুত কার্যকর ব্যবস্থা নিয়ে ফুটপাত দখলমুক্ত করবে এবং অটোভ্যান-ইজিবাইকের জন্য নির্দিষ্ট পার্কিং জোন নির্ধারণ করবে। তা না হলে কাহালুর এই গুরুত্বপূর্ণ সড়কে যানজট ও জনদুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা করছেন সচেতন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd