• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কাহালু থানা গোলঘরে সকাল থেকে সন্ধ্যা, নামধারী সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানির অভিযোগ! সারিয়াকান্দিতে ক্রয়কৃত জমি দখল ও খাস জমি দিয়ে মেটানোর অভিযোগ: তিন ভাইয়ের বিরুদ্ধে প্রাণনাশের হুমকি ‎ মাদক সেবনের টাকার জোগান দিতে চাপ, ধারদেনা ও নির্যাতনের অভিযোগে থানায় লিখিত অভিযোগ কাহালুর কালাই ইউপি নির্বাচনে নতুন মুখ বিএনপি নেতা আব্দুস সবুর খাঁন, ভোটারদের মাঝে বাড়ছে আলোচনা কাহালু উপজেলা পরিষদের সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদ তালুকদারের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা কাহালু উপজেলা পরিষদের সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহিনুর আলম শাহিন মোল্লার শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা নবীনগরের মহেশপুরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫, গ্রেপ্তার ৪ অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে বিতর্ক, প্রতিমন্ত্রী ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর শারদীয় দুর্গোৎসবে কাহালুবাসীকে শুভেচ্ছা জানালেন সাংবাদিক এসএম রবি কাহালু পৌর শ্রমিকদলের উদ্যোগে মরহুম আরিফুল ও সালামের রূহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

কাহালুতে ছাত্রদল নেতা রাকিবের বিরুদ্ধে মামলা, মিথ্যা ও ষড়যন্ত্রমূলক দাবি করে প্রতিবাদ

Reporter Name / ৮৯৬ Time View
Update : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

কাহালুতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রাকিব ইমতিয়াজ শাওনের বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কাহালু উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ। মামলাটিকে মিথ্যা, ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক দাবি করে অবিলম্বে তা প্রত্যাহারের জোর দাবি জানিয়েছেন তারা।

এ ঘটনায় এক যৌথ বিবৃতিতে কাহালু উপজেলা ছাত্রদলের সভাপতি মুরাদ হোসেন মধু ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব গভীর উদ্বেগ প্রকাশ করেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ অভিযোগ করেন, রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে রাকিব ইমতিয়াজ শাওনের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়েছে। তারা এ ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং মামলাটি প্রত্যাহারের দাবি জানান।

নেতৃবৃন্দ আরও বলেন, রাজনৈতিক প্রতিহিংসার মাধ্যমে কাউকে হয়রানি করা হলে তা কখনোই কাম্য নয়। তাই বিষয়টি যথাযথভাবে পর্যালোচনা করে ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানান তারা।

এদিকে, ছাত্রদল নেতার বিরুদ্ধে দায়ের করা মামলার বিষয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি হয়েছে। তবে মামলার অভিযোগ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য এবং অপর পক্ষের প্রতিক্রিয়া স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

বার্তা প্রেরক: আব্দুল্লাহ নোমান, দপ্তর সম্পাদক, কাহালু উপজেলা ছাত্রদল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd