• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বগুড়ার মোট জিপিএ-৫-এর ৫৭ শতাংশই সরকারি আজিজুল হক কলেজের দখলে কাহালু থানা গোলঘরে সকাল থেকে সন্ধ্যা, নামধারী সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানির অভিযোগ! সারিয়াকান্দিতে ক্রয়কৃত জমি দখল ও খাস জমি দিয়ে মেটানোর অভিযোগ: তিন ভাইয়ের বিরুদ্ধে প্রাণনাশের হুমকি ‎ মাদক সেবনের টাকার জোগান দিতে চাপ, ধারদেনা ও নির্যাতনের অভিযোগে থানায় লিখিত অভিযোগ কাহালুর কালাই ইউপি নির্বাচনে নতুন মুখ বিএনপি নেতা আব্দুস সবুর খাঁন, ভোটারদের মাঝে বাড়ছে আলোচনা কাহালু উপজেলা পরিষদের সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদ তালুকদারের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা কাহালু উপজেলা পরিষদের সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহিনুর আলম শাহিন মোল্লার শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা নবীনগরের মহেশপুরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫, গ্রেপ্তার ৪ অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে বিতর্ক, প্রতিমন্ত্রী ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর শারদীয় দুর্গোৎসবে কাহালুবাসীকে শুভেচ্ছা জানালেন সাংবাদিক এসএম রবি

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায়য় রাতদিন পুলিশের অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার-৯

Reporter Name / ৭২ Time View
Update : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

এ.কে পালাশ কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় থানা পুলিশের পৃথক বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ইয়াবাসহ একজন, দুটি জিআর সাজা পরোয়ানাভুক্ত একজন, বিশেষ ক্ষমতা আইনের মামলার পলাতক একজন এবং প্রকাশ্যে মাদক সেবনের অভিযোগে ছয়জন রয়েছেন।সোমবার ও মঙ্গলবার (২৮ ও ২৯ সেপ্টেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে এসআই রূপম কুমার সরকারের নেতৃত্বে পুলিশ শশীদল বাজারের পশ্চিম পাশে পাঁচ পীরের দরগা-সংলগ্ন একটি দোকানের সামনে অভিযান চালায়। এ সময় ২০০ পিস ইয়াবাসহ মো. রুবেল মিয়া (৪২)কে গ্রেপ্তার করা হয়। তিনি শশীদল ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের রব্বান মিয়ার ছেলে।পৃথক অভিযানে এসআই মো. সাইফুল আলম ও এএসআই মো. ইমরানের নেতৃত্বে দুটি জিআর সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. ইউসুফ প্রকাশ বুদ্দুকে (২৫) গ্রেপ্তার করা হয়। তিনি দক্ষিণ শশীদল গ্রামের লেবন বেপারী বাড়ির মিন্টু মিয়ার ছেলে।এ ছাড়া বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় তদন্তে পাওয়া পলাতক আসামি মো. আরিফুল ইসলাম প্রকাশ তানভীরকে (২৫) শিদলাই এলাকা থেকে গ্রেপ্তার করেন এসআই ডি.এম.এ মজিদ।অন্যদিকে, প্রকাশ্যে মাদক সেবনের অভিযোগে নান্টু চন্দ্র দাশ (৫০), মো. মোস্তফা (৪০), মো. ইমন (৩০), মো. জুয়েল (৩৮), মো. বেলাল হোসেন (৩২) ও মো. সিয়াম (১৯)কে সামারি ট্রায়ালের জন্য গ্রেপ্তার করা হয়। এসআই আল আমিন, এসআই সুজন কুমার আচার্য ও এএসআই মোহাম্মদ শরীফুল ইসলামের নেতৃত্বে পৃথক অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও এলাকাকে মাদকমুক্ত করতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd