কাহালু ওসির সরকারি ফোন নম্বর হ্যাক করে অর্থ দাবি! সতর্ক করলেন ওসি শফিকুল ইসলাম
স্টাফ রিপোর্টার, বগুড়া:কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ শফিকুল ইসলামের সরকারি ফোন নম্বর হ্যাক/ক্লোন করে বিভিন্ন দপ্তর ও ব্যক্তির কাছে অর্থ দাবি করছে একটি চক্র—এমন অভিযোগ জানিয়েছেন ওসি নিজেই।
ওসি মোঃ শফিকুল ইসলাম জানান, হ্যাকাররা তার সরকারি ফোন নম্বর ব্যবহার করে বিভিন্ন ব্যক্তি ও দপ্তরে ফোন করে অর্থ দাবি করছে। বিষয়টি নিয়ে বিভ্রান্ত না হতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
তিনি বলেন, তার সরকারি ফোন নম্বর থেকে কেউ অর্থ চাইলে কোনো অবস্থাতেই অর্থ প্রদান করা যাবে না। কোনো ব্যক্তি বা দপ্তরের কাছে এমন ফোন এলে অর্থ পাঠানোর আগে বিষয়টি সরাসরি যাচাই করতে হবে এবং প্রয়োজনে কাহালু থানায় জানাতে হবে।
এ ঘটনায় সাধারণ মানুষসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
ওসি শফিকুল ইসলামের স্পষ্ট বার্তা—“আমার সরকারি নম্বর ব্যবহার করে কেউ অর্থ চাইলে টাকা দেবেন না, আগে বিষয়টি যাচাই করুন।”