কাহালুর মালঞ্চা বাজারে ১৫ টাকা কেজিতে হতদরিদ্রদের চাল বিতরণ
মোরশেদুল ইসলাম, কাহালু:বগুড়ার কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের মালঞ্চা বাজারে হতদরিদ্র ও নিম্নআয়ের মানুষের মাঝে ১৫ টাকা কেজি দরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ করা হয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রণালয়ের খাদ্য অধিদপ্তরের আওতায় পরিচালিত এ কর্মসূচির মাধ্যমে নির্ধারিত উপকারভোগীদের মধ্যে সরকারি নির্ধারিত মূল্যে চাল বিতরণ করা হয়।
মালঞ্চা বাজারের নির্ধারিত ডিলারের মাধ্যমে উপকারভোগীরা ১৫ টাকা কেজি দরে চাল সংগ্রহ করেন। স্বল্পমূল্যে চাল পেয়ে নিম্নআয়ের মানুষের মাঝে স্বস্তি দেখা যায়।
সংশ্লিষ্টরা জানান, সরকারের খাদ্যবান্ধব কর্মসূচি দরিদ্র ও অসচ্ছল পরিবারগুলোর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নিয়ম মেনে সুষ্ঠুভাবে চাল বিতরণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলেও জানান তারা।