• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বগুড়ার মোট জিপিএ-৫-এর ৫৭ শতাংশই সরকারি আজিজুল হক কলেজের দখলে কাহালু থানা গোলঘরে সকাল থেকে সন্ধ্যা, নামধারী সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানির অভিযোগ! সারিয়াকান্দিতে ক্রয়কৃত জমি দখল ও খাস জমি দিয়ে মেটানোর অভিযোগ: তিন ভাইয়ের বিরুদ্ধে প্রাণনাশের হুমকি ‎ মাদক সেবনের টাকার জোগান দিতে চাপ, ধারদেনা ও নির্যাতনের অভিযোগে থানায় লিখিত অভিযোগ কাহালুর কালাই ইউপি নির্বাচনে নতুন মুখ বিএনপি নেতা আব্দুস সবুর খাঁন, ভোটারদের মাঝে বাড়ছে আলোচনা কাহালু উপজেলা পরিষদের সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদ তালুকদারের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা কাহালু উপজেলা পরিষদের সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহিনুর আলম শাহিন মোল্লার শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা নবীনগরের মহেশপুরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫, গ্রেপ্তার ৪ অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে বিতর্ক, প্রতিমন্ত্রী ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর শারদীয় দুর্গোৎসবে কাহালুবাসীকে শুভেচ্ছা জানালেন সাংবাদিক এসএম রবি

শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়তে দিকনির্দেশনা—বিনোদ কল্যাণপুর বিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা আব্দুল মোমিন”

Reporter Name / ১৪০ Time View
Update : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

কাহালু প্রতিনিধি:“শিক্ষাই জাতির মেরুদণ্ড, আর শিক্ষার্থীর সাফল্যই আগামীর সুন্দর ভবিষ্যতের ভিত্তি”—এই প্রত্যয়কে সামনে রেখে বগুড়ার কাহালু উপজেলার ৪ নং নারহট্ট ইউনিয়নের বিনোদ কল্যাণপুর উচ্চ বিদ্যালয়ে অর্ধ-বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর ২০২৬) অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সহঃ বৃক্ষরোপণ বিষয়ক সম্পাদক ও কাহালু উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ আব্দুল মোমিন।

অনুষ্ঠানে তিনি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধের চর্চার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে অভিভাবকদের আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

এ সময় তিনি শিক্ষার্থীদের পড়াশোনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন এবং উপস্থিত অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন।

বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের মেধা ও প্রতিভার বিকাশ এবং সুন্দর ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে আয়োজিত এ ধরনের উদ্যোগকে প্রশংসনীয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

শিক্ষার্থীদের সাফল্যই হোক আগামীর সমৃদ্ধ বাংলাদেশের প্রত্যাশা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd