• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কাহালুতে মরহুম জাহাঙ্গীর আলম খানের তৃতীয় মৃত্যুবার্ষিকী স্মরণে  ফ্রি মেডিকেল ক্যাম্প কাহালু পৌরসভার ১নং ওয়ার্ডে কাউন্সিলর পদে আলোচনায় আজিজুল ইসলাম মাদকবিরোধী বিশেষ অভিযানে বগুড়া ধুনটে ২ জন গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান কাহালুতে ওলামা দলের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা কাহালুর সালাম সরদার বগুড়া জেলা তাঁতীদলের সহ-সভাপতি নির্বাচিত কুসুম্বায় চেয়ারম্যান প্রার্থী আরিফের মোটরসাইকেল শোভাযাত্রা কাহালুতে মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ স্বেচ্ছাসেবক দলের দুই নেতার ব্যতিক্রমী উদ্যোগ কর্মকর্তা অনুপস্থিত, বন্ধ পরিবার পরিকল্পনা সেবা শৌলমারীতে ভোগান্তিতে জনগণ দামুড়হুদা জুড়ানপুরে বাল্য বিবাহের আয়োজন করায় দুই পরিবারকে জরিমানা কাহালু পৌর সদরে ইসলামিয়া হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের শুভ উদ্বোধন, 

কাহালুতে ভোটারদের দ্বারে দ্বারে প্রভাষক এস এম রুবেল, খাজলাল গ্রামে চা-আড্ডায় মতবিনিময়

Reporter Name / ৭১ Time View
Update : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

কাহালু প্রতিনিধি:আসন্ন কাহালু সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের গণসংযোগ ও নির্বাচনী তৎপরতা ক্রমেই জমে উঠছে। এরই মধ্যে ভোটারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও মতবিনিময় করে স্থানীয়ভাবে আলোচনায় রয়েছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী প্রভাষক এস এম রুবেল।

এরই ধারাবাহিকতায় আজ খাজলাল গ্রামে গিয়ে স্থানীয় ভোটার ও সাধারণ মানুষের সঙ্গে চা-আড্ডায় অংশ নেন প্রভাষক এস এম রুবেল। এ সময় তিনি গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় করেন।

চা-আড্ডাকে ঘিরে স্থানীয়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। দীর্ঘ সময় ধরে ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের মতামত ও প্রত্যাশার কথা শোনেন রুবেল।

এ সময় প্রভাষক এস এম রুবেল বলেন, “আমি মানুষের পাশে থেকে কাজ করতে চাই। এলাকার মানুষের সুখ-দুঃখের কথা শুনে তাদের প্রত্যাশা অনুযায়ী একটি সুন্দর, আধুনিক ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে চাই।”

স্থানীয় ভোটাররা জানান, নির্বাচনের সময় ঘনিয়ে আসায় সম্ভাব্য প্রার্থীদের এমন সরাসরি গণসংযোগ ও মতবিনিময়ের মাধ্যমে প্রার্থীদের সম্পর্কে ধারণা পাওয়ার সুযোগ তৈরি হচ্ছে।

কাহালু সদর ইউনিয়ন পরিষদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ততই প্রার্থীদের মাঠপর্যায়ের তৎপরতা বাড়ছে। ফলে শেষ পর্যন্ত ভোটারদের আস্থা ও সমর্থন কে কতটা অর্জন করতে পারেন—সেদিকেই এখন নজর স্থানীয় রাজনৈতিক ও সাধারণ ভোটারদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd