• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কাহালুতে মরহুম জাহাঙ্গীর আলম খানের তৃতীয় মৃত্যুবার্ষিকী স্মরণে  ফ্রি মেডিকেল ক্যাম্প কাহালু পৌরসভার ১নং ওয়ার্ডে কাউন্সিলর পদে আলোচনায় আজিজুল ইসলাম মাদকবিরোধী বিশেষ অভিযানে বগুড়া ধুনটে ২ জন গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান কাহালুতে ওলামা দলের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা কাহালুর সালাম সরদার বগুড়া জেলা তাঁতীদলের সহ-সভাপতি নির্বাচিত কুসুম্বায় চেয়ারম্যান প্রার্থী আরিফের মোটরসাইকেল শোভাযাত্রা কাহালুতে মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ স্বেচ্ছাসেবক দলের দুই নেতার ব্যতিক্রমী উদ্যোগ কর্মকর্তা অনুপস্থিত, বন্ধ পরিবার পরিকল্পনা সেবা শৌলমারীতে ভোগান্তিতে জনগণ দামুড়হুদা জুড়ানপুরে বাল্য বিবাহের আয়োজন করায় দুই পরিবারকে জরিমানা কাহালু পৌর সদরে ইসলামিয়া হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের শুভ উদ্বোধন, 

সিরাজগঞ্জ তাড়াশে ৬ কেজি গাঁজাসহ দুইজন আটক, পুলিশে সোপর্দ করল এলাকাবাসী  ‎

Reporter Name / ৪১ Time View
Update : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

সিরাজুল ইসলাম সিরাজগঞ্জ প্রতিনিধি :‎সিরাজগঞ্জের তাড়াশে ৬ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন বিএনপি ও যুবদলের স্থানীয় নেতাকর্মীরা। বুধবার দিবাগত রাত ১২টার দিকে তাড়াশ উপজেলা হাসপাতালের গেট এলাকা থেকে তাদের আটক করা হয়।

‎আটক ব্যক্তিরা হলেন—গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার রহমত আলীর ছেলে হারুন অর রশিদ (৩৫) এবং তাড়াশ উপজেলার তাড়াশ উত্তর বাঁধ এলাকার আফালের স্ত্রী আসমা খাতুন (৩১)।

‎তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমাম জাফর বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার রাতে তাড়াশ পৌর সদরে যুবদল নেতা মিলন খান ও পৌর বিএনপি নেতা খন্দকার সাইফুল ইসলামের নেতৃত্বে যুবনেতা আমিনুল ইসলাম আমিন, রয়েল আহমেদ, ইমরান হোসেন আলভি, সুজন হোসেন এবং সাংবাদিক সোহেল রানা সোহাগসহ কয়েকজন সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করেন। পরে তাদের কাছে থাকা ৬ কেজি গাঁজা ও মাদক বহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ পুলিশকে খবর দেওয়া হয়।

‎খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক দুইজনকে মাদক ও মোটরসাইকেলসহ থানায় নিয়ে যায়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

‎ওসি ইমাম জাফর বলেন, “প্রতিটি মহল্লার সচেতন মানুষ যদি এভাবে মাদকের বিরুদ্ধে সোচ্চার হয়ে পুলিশকে সহযোগিতা করেন, তাহলে সমাজ থেকে মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনী আরও কার্যকরভাবে কাজ করতে পারবে।

‎স্থানীয়রা জানান, মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd